আগুন নেভাতে গিয়ে আহত ৩২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৩, ০৯:৫৭আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৩:৩১

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ধোঁয়াসহ বিভিন্নভাবে অসুস্থ ও আহত হয়ে ৩২ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা একজন, ফায়ারফাইটার ১৩ জন, ভলান্টিয়ার দুই জন, আনসার সদস্য দুই জন এবং বিমান বাহিনীর একজন সার্জেন্টসহ মোট ১৯ জন চিকিৎসা নিচ্ছেন।

যাদের নাম পাওয়া গেছে তাদের মধ্যে অসুস্থ ফায়ার সার্ভিসকর্মীরা হলেন- রাসেল (২২), শান্ত (২৪), তৌফিক (২৩), রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল (২৬), কামরুজ্জামান (২৫) ও শরিফুল (২৪), রাজিব (৩০), ডিপজল (২৪), রায়হান (২২)।

বিমান বাহিনীর সদস্য সার্জেন্ট আরাফাত (৩২), আনসার ব্যাটালিয়ান সদস্য সবুজ (২০), আলমগীর (৩৫), শাকিল (২৫)।

বিভিন্ন দোকানের কর্মী- রিফাত (২৩), বায়জিদ (২৫), হাসান (২০), রিমন (২৮), কামাল হোসেন (৩৩), ফিরোজ আলম (৩০), জিসান (১৮), ইয়াসিন (২৪), জীবন (২৫), স্বপন (২৩)।  একটি দোকানের মালিক জীবন (৩০)।

এই তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

নিউ সুপার মার্কেটে আগুন

এর আগে শনিবার (১৫ এপ্রিল) ভোরে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ৫টা ৪০ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। এখন কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল। এছাড়া বিমানবাহিনীর হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে। আগুন ও মানুষের ভিড় নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি ও পুলিশ।

/এআইবি/এফএস/
টাইমলাইন: নিউ সুপার মার্কেটে আগুন
১৬ এপ্রিল ২০২৩, ১১:৪২
১৫ এপ্রিল ২০২৩, ০৯:৫৭
আগুন নেভাতে গিয়ে আহত ৩২
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই