আগুন নেভাতে ছুটে আসেন ঢাকা কলেজের ছাত্ররাও

কবি নজরুল কলেজ প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৩, ১৪:৩৬আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৪:৫৭

রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনের আগুন নেভাতে সর্বাত্মক সহযোগিতা করছে ঢাকা কলেজ প্রশাসন ও কলেজের শিক্ষার্থীরা। শনিবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে কলেজের পুকুরপাড়ের দক্ষিণ পাশের নিরাপত্তা দেয়াল ভেঙে পানির পাইপ নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে কলেজ প্রশাসন। এছাড়া ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরাসরি অগ্নিনির্বাপণে যুক্ত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, সকালে নিউ সুপার মার্কেটে আগুন লাগার শুরু থেকেই মূল ফটকের সামনে দিয়ে পাইপ লাগিয়ে ১২টি পাম্পের মাধ্যমে ঢাকা কলেজের পুকুর থেকে পানি নেওয়া শুরু করে ফায়ার সার্ভিস। আগুন নেভানোর একমাত্র ভরসা ছিল ওই পুকুরের পানি। বর্তমানে ১৬টি পাম্প বসিয়ে সেখান থেকে পানি সরবরাহ করা হচ্ছে।

নিরাপত্তা দেয়াল ভেঙে পানির পাইপ নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে কলেজ প্রশাসন

ঢাকা কলেজের শিক্ষার্থী তানভীর বলেন, ‘সেহেরি খাওয়ার পর সবাই নামাজ পড়ে হলে ঘুমাচ্ছিল। এমন সময় আগুন লাগার খবর পেয়ে আমার বন্ধুরা মিলে ঘটনাস্থলে আসি। আগুন নেভানো এবং পানির লাইন ঠিক করার কাজে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করি। এছাড়া হলের শিক্ষার্থীরা দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে খাবার পানি সরবরাহ করছে।’

এই শিক্ষার্থী কিছুটা আক্ষেপের সুরে বলেন, ‘কিছুদিন আগেও নিউ মার্কেটের ব্যবসায়ীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সন্ত্রাসী বলে অভিহিত করেছে। আমার ভাইদের ওপর হামলা করছে। আমার কলেজের ওপর হামলা করছে। আমরা কিন্তু সেসব কিছুই ভুলিনি। তাই বলে এই বিপদে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো না সেই শিক্ষা আমরা পাইনি।’

যত সহযোগিতা প্রয়োজন ঢাকা কলেজের পক্ষ থেকে সবকিছুই করা হবে বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, ‘আমরা সার্বিকভাবে ফায়ার সার্ভিসসহ অন্যদের সহযোগিতা করছি। ঢাকা কলেজের পানি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ঢাকা কলেজের রোভার রেড ক্রিসেন্ট, বিএনসিসি ও সাধারণ শিক্ষার্থীরা অগ্নি নির্বাপণে সহযোগিতা করছেন। ফায়ার সার্ভিসের প্রয়োজনীয়তা অনুসারে আমরা দেয়াল ভেঙে দিয়েছি। আমাদের সক্ষমতার জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করছি।’

/আরকে/
টাইমলাইন: নিউ সুপার মার্কেটে আগুন
১৬ এপ্রিল ২০২৩, ১১:৪২
১৫ এপ্রিল ২০২৩, ১৪:৩৬
আগুন নেভাতে ছুটে আসেন ঢাকা কলেজের ছাত্ররাও
১৫ এপ্রিল ২০২৩, ০৯:৫৭
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ