মার্কেটটিকে ‘অগ্নিঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়েছিল ৭ বছর আগে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৩, ০৯:২৬আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ২১:৪৬

শনিবার (১৫ এপ্রিল) ভোরে অগ্নিকাণ্ডের শিকার নিউ সুপার মার্কেটের ভবনটিকে ‘অগ্নিঝুঁকিপূর্ণ’ হিসেবে ঘোষণা করা হয়েছিল ২০১৬ সালে। সেখানে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এ তথ্য জানান।

রাজধানীর নিউমার্কেটের পেছনের দিকে নিউ সুপার মার্কেটে আজ ভোরে এই অগ্নিকাণ্ড ঘটেছে। ৫টা ৪০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। এখনও কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নিনির্বাপণ সাহায্যকারী দল। এছাড়া বিমানবাহিনীর হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে। আগুন ও মানুষের ভিড় নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি ও পুলিশ।

আগুন

এদিকে, আগুনের খবর শুনের নিউমার্কেটের নিচে এসে ভিড় করছেন ব্যবসায়ী ও তাদের স্বজনরা। সেখানে এসেই কান্না করছেন তারা। তাদের আহাজারিতে এখন ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।

পলাশী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাসুদ আহমেদ বলেন, আগুন লাগার পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়েছে।

কয়েক দিন আগেই, গত ৪ এপ্রিল ভোর ৬টার দিকে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় রাজধানীর বঙ্গবাজার।

/জেইউ/এফএস/এমওএফ/
টাইমলাইন: নিউ সুপার মার্কেটে আগুন
১৬ এপ্রিল ২০২৩, ১১:৪২
১৫ এপ্রিল ২০২৩, ০৯:৫৭
১৫ এপ্রিল ২০২৩, ০৯:২৬
মার্কেটটিকে ‘অগ্নিঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়েছিল ৭ বছর আগে
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ