ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ, বাধাগ্রস্ত হচ্ছে আগুন নেভানোর কাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৩, ০৯:৪২আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১০:৩২

চার ঘণ্টা হয়ে গেল রাজধানী নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের। তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের সদস্যরা আপ্রাণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে। এছাড়া যোগ দিয়েছে সেনা, নৌ, বিজিবি, র‌্যাব সদস্যরা। চারপাশে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। 

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা বলছেন, বাতাসের কারণে ধোঁয়া বেশি হচ্ছে। ধোঁয়াচ্ছন্ন অন্ধকার পরিবেশে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের।

ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন

আর মাত্র কয়েকদিন পরেই ঈদ উল ফিতর। নিউ মার্কেটসহ রাজধানীর সবগুলো মার্কেটই জমজমাট বিকিকিনিতে। মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা। তেমনি নিউ মার্কেটের ব্যবসায়ীরাও মধ্যরাত পর্যন্ত দোকান খোলা রেখেছিলেন। সেহেরি খেয়ে যখনই ঘুমাতে যাবেন ঠিক তখনই খবর আসে আগুনের। ব্যবসায়ীরা দ্রুত এসে দোকানের মালামাল বের করার  চেষ্টা করছেন।

/কেএইচ/এফএস/
টাইমলাইন: নিউ সুপার মার্কেটে আগুন
১৬ এপ্রিল ২০২৩, ১১:৪২
১৫ এপ্রিল ২০২৩, ০৯:৫৭
১৫ এপ্রিল ২০২৩, ০৯:৪২
ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ, বাধাগ্রস্ত হচ্ছে আগুন নেভানোর কাজ
সম্পর্কিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
সর্বশেষ খবর
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত