ঈদের আগেই নিউ সুপার মার্কেট চালুর চেষ্টা

আব্দুল হামিদ
১৭ এপ্রিল ২০২৩, ১৯:৫৪আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৯:৫৪

রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবনে অগ্নিকাণ্ডের পর দুই দিন চলে গেলো। ঈদের আর বাকি আছে কয়েকদিন। এর মধ্যেই ব্যবসায়ীরা আবার দোকান খোলার চেষ্টা করেছেন। কিন্তু দোকানের সামনে চলাচলের রাস্তায় অস্থায়ী ব্যবসায়ীদের বসতে দেওয়া হবে না বলে জানা গেছে। 

সোমবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে মার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, সেখান থেকে পুড়ে যাওয়া মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লোকজন। তারা রবিবার থেকেই মার্কেট পরিষ্কারের কাজ করছেন।

ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনের তৃতীয় তলায় আগুন সূত্রপাত হলেও দ্বিতীয় তলাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নিচ তলার তিনটি দোকান পুড়ে গেছে। এর মধ্যে নাফিসা ওড়না হাউজ ও ইয়াছিন ওড়না হাউজসহ আরও একটি দোকান রয়েছে। মার্কেটের দ্বিতীয় তলার অর্ধেকের বেশি দোকান পুড়ে গেছে। আর তৃতীয় তলার প্রায় সব দোকান পুড়েছে। এসব দোকান থেকে ময়লা আর্বজনা সরিয়ে পরিষ্কার করছে সিটি করপোরেশন।

ঈদের আগেই নিউ সুপার মার্কেট খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের

নাফিসা ওড়না হাউজের মালিক সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, নিচ তলায় শুধু আমাদের এই তিনটি দোকানই পুড়েছে। মহাজনের ফোনে সাড়ে ৬টায় মার্কেটে এসে দেখি আমাদের দোকান তিনটি পুড়ে গেছে। তবে আগুন নেভানো হয় ততক্ষণে। একটা মালামালও উদ্ধার করতে পারিনি।

সাইফুল ইসলাম বলেন, ঘটনার দুই দিন আগে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) আল-আরাফা ব্যাংক থেকে ৮০ হাজার টাকা লোন নিয়ে মাল তুলেছিলাম। ঈদে কেনাবেচা করে লোন শোধ করবো। কিন্তু সব শেষ হয়ে গেছে। এই দোকানে ৮ থেকে ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

ইয়াসিন বলেন, ব্যবসায়ী সমিতির অফিসে গেছিলাম। সেখানে তাদের সঙ্গে কথা হয়েছে। কিন্তু তারা বলছেন মূল দোকান ছাড়া অস্থায়ী দোকানিদের জন্য তারা কিছু করবে না। আমরা গরিব মানুষ, সব কিছুই পুড়ে শেষ হয়ে গেছে। এখন সমিতিও সহযোগিতা করতে চাইছে না। তাহলে মার্কেটের ভেতরের অস্থায়ী ব্যবসায়ীরা কোথায় যাবো বলেন। স্থায়ী দোকানের সামনে ফুটের দোকানে নিতে হলেও ২ থেকে ৩ লাখ টাকা অ্যাডভান্স দিতে হয়েছে। সব কাগজপত্রও আছে। এছাড়া ১০ থেকে ১২ হাজার টাকা ভাড়া দেয় মাসে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বাংলা ট্রিবিউনকে বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। বিষয়টি জেনে জানাতে হবে।

রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনে ১৫ এপ্রিল ভোর ৫টা ৪০ মিনিট আগুন লাগার ঘটনা ঘটে। সাড়ে তিন ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে পরের দিন রবিবার (১৬ এপ্রিল) সকাল পর্যন্ত সময় লাগে। 

ছবি: প্রতিবেদক।

/এএইচ/এফএস/
টাইমলাইন: নিউ সুপার মার্কেটে আগুন
১৭ এপ্রিল ২০২৩, ১৯:৫৪
ঈদের আগেই নিউ সুপার মার্কেট চালুর চেষ্টা
১৬ এপ্রিল ২০২৩, ১১:৪২
১৫ এপ্রিল ২০২৩, ০৯:৫৭
সম্পর্কিত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে
সর্বশেষ খবর
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য
ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী