আগুনের ঘটনায় নাশকতা পেলে কঠোর ব্যবস্থা: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৩, ১৬:৪৫আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৭:২০

রাজধানীতে সম্প্রতি বেশ কয়েকটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে উল্লেখ করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনাই খতিয়ে দেখছে পুলিশ।’ কোনও নাশকতার ঘটনা থাকলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন পুলিশ মহাপরিদর্শক।

শনিবার (১৫ এপ্রিল) বিকালে রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজধানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু শ্রমিক কর্মহীন হয়ে পড়ছেন। তিনি অসহায় শ্রমিকদের প্রতি সহায়তার হাত বাড়ানোর জন্য দোকান মালিক সমিতি নেতাদের প্রতি আহ্বান জানান। 

অনুষ্ঠানে বাংলাদেশ দোকান মালিক সমিতি প্রায় ৬০০ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া।

/আরটি/ইউএস/এমওএফ/
টাইমলাইন: নিউ সুপার মার্কেটে আগুন
১৬ এপ্রিল ২০২৩, ১১:৪২
১৫ এপ্রিল ২০২৩, ১৬:৪৫
আগুনের ঘটনায় নাশকতা পেলে কঠোর ব্যবস্থা: আইজিপি
১৫ এপ্রিল ২০২৩, ০৯:৫৭
সম্পর্কিত
বাসাবোতে তুলার গোডাউনে আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের সাবস্টেশনে আগুন
কারওয়ান বাজা‌রের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ