ধ্বংসস্তূপেই তারা খুঁজছেন ‘ঈদের উপহার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৩, ২২:৪৮আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ২২:৫২

রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগুনে পুড়ে গেছে শত শত দোকান, ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ী। ঘটনার দ্বিতীয় দিন পোড়া কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মার্কেটের সামনে। সেই ধ্বংস স্তূপেই উল্টেপাল্টে খোঁজ করছেন কিছু দরিদ্র ও ছিন্নমূল মানুষ। তাদেরই একজন ফরিদা বেগম। কী খুঁজছেন জানতে চাইলে বলেন, ‘আমরা গরীব মানুষ। এইখানে খুঁজে দেখতেছি, যদি কোনও কাপড় পাই। সামনে ঈদ, কিছু একটা পাইলে ঈদের দিন পড়তে পারতাম।’

কথা বলতে বলতে আগুনে পোড়া কাপড়ের স্তুপ থেকে একটা ট্রাউজার বের করে হাতে নিয়ে দেখছিলেন এই নারী। তার মতো আরও অনেকেই সকাল থেকে সেই স্তুপে এসেছিলেন নিজের প্রয়োজনকে খুজতে। রবিবার (১৬ এপ্রিল) দুপুরে এমন দৃশ্য দেখা যায় নিউ সুপার মার্কেটের সামনে।

নিউ সুপার মার্কেটের সামনে পোড়া কাপড়ের স্তূপ

আজ সকালেই পুরোপুরি আগুন নির্বাপণে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এরপর দোকানিরা মার্কেটের ভেতর প্রবেশ করে ময়লা এবং পুড়ে যাওয়া কাপড় উপর থেকে রাস্তায় ফেলতে থাকেন। তাতে করে পোড়া কাপড়ের স্তুপ তৈরি হয় মার্কেটের পাশে।

দূর থেকে দেখলে হয়তো মনে হবে যে কয়েকজন লোক কাপড়ের স্তূপ পরিষ্কার করছে কিংবা পরিষ্কার করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কাছে গেলে দেখা যায় যে, তারা এই পোড়া কাপড়ের মধ্যে নিজের প্রয়োজনীয় পোশাকটি খুঁজছেন। 

ব্যবসায়ীদের ফেলে দেওয়া পোড়া কাপড়েরর স্তূপে উল্টেপাল্টে দেখছেন কিছু দরিদ্র ও ছিন্নমূল মানুষ

স্তূপের আশেপাশে কয়েকজনকে এমন দেখা যায় পোড়া কাপড় ঘাঁটাঘাঁটি করতে। সেখান থেকে কেউ প্যান্ট কিংবা জামাও পাচ্ছেন। সেগুলো ভেজা ও ময়লা হলেও পরিষ্কার করে ব্যবহার করার মতো অবস্থায় আছে বলে জানান তারা।

/এসও/ইউএস/
টাইমলাইন: নিউ সুপার মার্কেটে আগুন
১৬ এপ্রিল ২০২৩, ২২:৪৮
ধ্বংসস্তূপেই তারা খুঁজছেন ‘ঈদের উপহার’
১৬ এপ্রিল ২০২৩, ১১:৪২
১৫ এপ্রিল ২০২৩, ০৯:৫৭
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই