নিউমার্কেটে আগুন

পুরোপুরি নেভেনি আগুন, গরম-ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার ফাইটাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৩, ১৯:৩৭আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ২০:৪৭

তীব্রতা কমে নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভেনি নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের ভেতরের আগুন। অগ্নিনির্বাপনে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মার্কেটের ভেতরে ধোঁয়া ও তীব্র গরমে কাজ করতে কষ্ট হচ্ছে তাদের। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

সন্ধ্যায় ৬টার দিকেও দেখা গেছে, মার্কেটের ভেতরে আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গরমের তীব্রতা এত বেশি যে, ফায়ার সার্ভিসের দেওয়া পানি যখন মেঝেতে গড়িয়ে বাইরের দিকে আসছে, সেই পানিও উত্তাপ ছড়াচ্ছে। মার্কেটের ভেতরে অন্ধকার আর ধোঁয়ার মধ্যেও কাজ করছেন তারা। লম্বা সময় তীব্র গরম ও ধোঁয়ার মধ্যে কাজ করে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।

পুরোপুরি নেভেনি আগুন, গরম-ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার ফাইটাররা

মার্কেটের দ্বিতীয় এবং তৃতীয় তলায় বেশির ভাগ দোকানের বেশি পুড়েছে। এরমধ্যেও অনেক দোকান মালিক দোকানের শার্টার ভেঙে ক্যাশ বাক্স, মালামাল উদ্ধারের চেষ্টা করছেন।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট নিরলস প্রচেষ্টা চালিয়ে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনার তথ্য জানায়। তবে সন্ধ্যার সময়ও মার্কেটের বিভিন্ন প্রান্ত থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

পুরোপুরি নেভেনি আগুন, গরম-ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার ফাইটাররা

ফায়ার সার্ভিসের কর্মীরা বলছে, দীর্ঘ সময় গরম ও ধোঁয়ার মধ্যে কাজ করতে কষ্ট হচ্ছে। বেশি সময় ধোঁয়ার মধ্যে থাকার কারণে নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে।

এদিকে বিকালে ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিনির্বাপন করতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩ কর্মকর্তাসহ ২৪ জন আহত হয়েছেন। এ ছাড়া দুজন স্বেচ্ছাসেবী, দুজন আনসার সদস্য, একজন স্কাউট সদস্য ও বিমানবাহিনীর একজন সার্জেন্ট আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুরোপুরি নেভেনি আগুন, গরম-ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার ফাইটাররা

/সিএ/ইউএস/
টাইমলাইন: নিউ সুপার মার্কেটে আগুন
১৬ এপ্রিল ২০২৩, ১১:৪২
১৫ এপ্রিল ২০২৩, ১৯:৩৭
পুরোপুরি নেভেনি আগুন, গরম-ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার ফাইটাররা
১৫ এপ্রিল ২০২৩, ০৯:৫৭
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ