নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৩, ১০:২৫ আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১০:৩১

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সাড়ে তিন ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ভোর ৫টা ৪০ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে আগুন এখনও পুরোপুরি নেভেনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি)  ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।  

শনিবার (১৫ এপ্রিল) বেলা ১০টা ২০ মিনিটের দিকে ব্রিফিংয়ে তিনি জানান, ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের সদস্যরা অগ্নিনির্বাপণে কাজ করছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সেনা, নৌ, বিজিবি, র‌্যাব সদস্যরা। 

নিউ সুপার মার্কেটে আগুন

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন, বাতাসের কারণে বেশ ধোঁয়া হচ্ছে। এতে অন্ধকারে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের।

ঈদের কেনাকাটা জমে ওঠায় নিউ সুপার মার্কেটের ব্যবসায়ীরাও মধ্যরাত পর্যন্ত দোকান খোলা রেখেছিলেন। সেহেরি খেয়ে যখনই ঘুমাতে যাবেন ঠিক তখনই খবর আসে আগুনের। ব্যবসায়ীরা দ্রুত এসে দোকানের মালামাল বের করার  চেষ্টা করেন। তাদের ধারণা, আগুনে প্রায় দেড় হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ছবি: আব্দুল হামিদ ও সাজ্জাদ হোসেন।

/কেএইচ/এএইচ/এফএস/
টাইমলাইন: নিউ সুপার মার্কেটে আগুন
১৬ এপ্রিল ২০২৩, ১১:৪২
১৫ এপ্রিল ২০২৩, ১০:২৫
নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
১৫ এপ্রিল ২০২৩, ০৯:৫৭
সম্পর্কিত
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
আইনশৃঙ্খলার নেতিবাচক চিত্র: কী বলছেন রাজনীতিবিদরা
বছরের শেষ পর্যন্ত জরিমানা ছাড়া রেলভূমির লাইসেন্স ফি দেওয়ার সুযোগ
সর্বশেষ খবর
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি