আগুন নেভানোর সময় পুলিশের ভূমিকায় প্রশংসা সোশাল মিডিয়ায়

কবি নজরুল কলেজ প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৩, ১২:২২আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০৯:০৭

ভেজা শরীরে চোখেমুখে ক্লান্তির ছাপ থাকলেও দৃঢ়তা স্পষ্ট। কাঁধে কাপড়ের বস্তা নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। তিনি কনস্টেবল গোপাল। তার মতো মালামাল নিরাপদ স্থানে সরানোর কাজ করছেন আরও অনেক পুলিশ সদস্য। 

শনিবার (১৫ এপ্রিল) এভাবেই পুলিশ সদস্যরা নিউ সুপার মার্কেট থেকে মালামাল বের করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে ব্যবসায়ীদের সহযোগিতা করেন। এমন বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ সাধারণ মানুষ।

মালামাল সরানোর কাজ করছেন পুলিশ সদস্যরা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্রুপে পুলিশ সদস্যের ভেজা শরীর নিয়ে কাজ করার বেশ কিছু ছবি প্রকাশ হয়। সেখানে রাহাত নামে একজন মন্তব্য করেছেন, ‘সাধারণ মানুষের পাশে সবসময় পুলিশ থাকবে এটাই তো স্বাভাবিক। স্যালুট বাংলাদেশ পুলিশ।’

লিয়াকত নামে আরেকজন মন্তব্য করেন, ‘মানুষের বিপদে এভাবেই সবসময় এগিয়ে এসেছে পুলিশ, ধন্যবাদ বাংলাদেশ পুলিশকে।’

মো. ফয়েদ নামে আরেকজন মন্তব্য করেন, ‘দু-একজন পুলিশের অপকর্মের কারণে আমরা ফেসবুকে পুরো বাংলাদেশের পুলিশকে নিয়ে অযাচিত ও আক্রমণাত্মক মন্তব্য করি, যা একেবারেই অনুচিত। দিন শেষে সাধারণ মানুষের পাশে ঘুরেফিরে পুলিশকেই দেখা যায়। সব পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।’

পুলিশের ভূমিকায় প্রশংসা সোশাল মিডিয়ায়

এ বিষয়ে রমনা জোনের উপকমিশনার মো. শহিদুল্লাহ বলেন, ‘বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। আমরা এভাবেই সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। তাদের বিপদে, আনন্দ-উৎসবে অংশীদার হতে চাই। আমরা এখানে এসেছিলাম মূলত উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে। পরে ব্যবসায়ীদের সহযোগিতার জন্য এগিয়ে যাই। আমাদের সদস্যরা ফায়ার ফাইটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। ইতোমধ্যে সবার সম্মিলত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

/আরকে/
টাইমলাইন: নিউ সুপার মার্কেটে আগুন
১৬ এপ্রিল ২০২৩, ১১:৪২
১৫ এপ্রিল ২০২৩, ১২:২২
আগুন নেভানোর সময় পুলিশের ভূমিকায় প্রশংসা সোশাল মিডিয়ায়
১৫ এপ্রিল ২০২৩, ০৯:৫৭
সম্পর্কিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
সর্বশেষ খবর
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত