দেশের বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৩, ১৭:৫১আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৭:৫১

রাজধানীর নিউ সুপার মার্কেটসহ ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানে অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

শনিবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়।

বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার কেবলমাত্র রাষ্ট্রক্ষমতা রক্ষা করতেই ব্যস্ত। অগ্নিকাণ্ড রোধসহ জনহিতকর কাজে তাদের কোনও আগ্রহ নেই।’

তিনি বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠীর উদাসীনতা, নির্লিপ্ততা ও জবাবদিহিহীনতার কারণে এই ধরনের মর্মস্পর্শী ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটছে; যা কোনোক্রমেই কাম্য হতে পারে না।’

রাজধানীর নিউ সুপার মাকেটে অগ্নিকাণ্ডসহ সকল অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করে বিএনপি মহাসচিব ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে জোর আহ্বান জানান।

/জেডএ/ইউএস/
টাইমলাইন: নিউ সুপার মার্কেটে আগুন
১৬ এপ্রিল ২০২৩, ১১:৪২
১৫ এপ্রিল ২০২৩, ১৭:৫১
দেশের বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির উদ্বেগ
১৫ এপ্রিল ২০২৩, ০৯:৫৭
সম্পর্কিত
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
সর্বশেষ খবর
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ