নিউ মার্কেটে অগ্নিকাণ্ডে কাজ করছেন ৯ প্লাটুন আনসার, আহত ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৩, ১৪:৫৫আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৪:৫৫

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) ও অঙ্গীভূত আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে কাজ করতে গিয়ে পাঁচ জন আহত হয়েছেন।

শনিবার (১৫ এপ্রিল) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (গণসংযোগ) জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোরে আগুন লাগার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এজিবি ৩ প্লাটুন এবং অঙ্গীভূত আনসারের ৬ প্লাটুনসহ মোট ৯ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে।

জাহিদুল ইসলাম বলেন, ‘ঘটনার পরেই আনসার সদস্য মোতায়েন করা হয়। তারা জীবনের ঝুঁকি নিয়ে এজিবি এবং অঙ্গীভূত আনসার সদস্যরা মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করতে এবং সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যবসায়ীদের সহায়তা করেন।’

নিউ মার্কেটে অগ্নিকাণ্ডে কাজ করছেন ৯ প্লাটুন আনসার, আহত ৫

অগ্নি নির্বাপণ কাজে পাঁচ আনসার সদস্য আহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের মধ্যে দুই জন এজিবি সদস্য ব্যাটালিয়ন আনসার শাকিল এবং ব্যাটালিয়ন আনসার আলমগীর গুরুতর আহত হয়ে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। অঙ্গীভূত আনসার সদস্য সবুজ মিয়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি আছেন। এছাড়া দুই জন অঙ্গীভূত আনসার সদস্য অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

/এএইচ/ইউএস/
টাইমলাইন: নিউ সুপার মার্কেটে আগুন
১৬ এপ্রিল ২০২৩, ১১:৪২
১৫ এপ্রিল ২০২৩, ১৪:৫৫
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডে কাজ করছেন ৯ প্লাটুন আনসার, আহত ৫
১৫ এপ্রিল ২০২৩, ০৯:৫৭
সম্পর্কিত
বাসাবোতে তুলার গোডাউনে আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের সাবস্টেশনে আগুন
কারওয়ান বাজা‌রের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ