আগুনের ঘটনায় অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে: রওশন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৩, ২০:২২আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ২১:০৬

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘দেশে কিছুদিন পরপর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা তো আছেই। দুঃখজনকভাবে অগ্নিকাণ্ড যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে! সাম্প্রতিক সময়ে মগবাজারে আগুন, রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ড, নারায়ণগঞ্জে পোশাকশিল্পে অগ্নিকাণ্ড, নীলক্ষেতে অগ্নিকাণ্ড, সায়েন্স ল্যাব এলাকা, কড়াইল বস্তিতে এবং আজ বঙ্গবাজারে আগুন লাগার ঘটনা বিভিন্ন ক্ষেত্রে আমাদের অসতর্কতা, অসাবধানতা, অব্যবস্থাপনা, অসচেতনতা, দায়িত্বে অবহেলার চিত্র সামনে এনেছে। এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় জাতি অবাক ও হতবাক হয়েছে।’

মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজার মার্কেটে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক বিবৃতিতে রওশন এরশাদ এসব কথা বলেন।

প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনারই সুষ্ঠু তদন্ত ও যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন তদন্তের মাধ্যমে দুর্ঘটনার জন্য দায়ী কিংবা কর্তব্যে অবহেলার প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রওশন এরশাদ আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় বিদেশে যেমন বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে তেমনি দেশের অর্থনীতিতে অপূরণীয় ক্ষতি সাধন হচ্ছে। অকালে তাজা প্রাণ তো ঝরেই, সহায়-সম্বল ভস্মীভূত হয়ে নিঃস্ব হয় বহু পরিবার।‘

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের সুচিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তাদানে সরকারের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

/এসটিএস/এমএস/
টাইমলাইন: বঙ্গবাজারে আগুন
০৮ এপ্রিল ২০২৩, ০০:০৫
০৫ এপ্রিল ২০২৩, ২৩:০০
০৫ এপ্রিল ২০২৩, ১৭:১৯
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান