কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোনের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২৪, ১৮:৩৮আপডেট : ২৮ জুন ২০২৪, ১৮:৩৮

কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোনের উসকানি মোকাবিলায় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ। শুক্রবার (২৮ জুন) তিনি এই নির্দেশ দেন বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, কৃষ্ণ সাগরে সক্রিয় যুক্তরাষ্ট্রের কৌশলগত ড্রোনগুলোর উসকানি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার একটি প্রস্তাব তৈরি করতে দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফকে নির্দেশ দিয়েছেন বেলোসভ।

রুশ মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়েছে, কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোনগুলোর কর্মকাণ্ড বেড়েছে। এগুলো নজরদারি মিশন ও ইউক্রেনকে সরবরাহ করা নির্ভুল আঘাতে সক্ষম পশ্চিমা অস্ত্রের জন্য তথ্য সংগ্রহ করছে। রুশ স্থাপনায় হামলার জন্য এসব তথ্য ব্যবহার করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, এসব কর্মকাণ্ড প্রমাণ করছে ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতে কিয়েভের শাসকদের পক্ষ নিয়ে ক্রমশ জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশগুলো। 

এতে আরও বলা হয়েছে, মার্কিন ড্রোনের এমন উড্ডয়ন রুশ উড়োজাহাজের সঙ্গে আকাশে সংঘর্ষের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। যা ন্যাটো মিত্রদের সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাতের ঝুঁকিও বাড়াচ্ছে।

আকাশে এমন যেকোনও দুর্ঘটনার জন্য ন্যাটো দেশগুলো দায়ী থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
২৮ জুন ২০২৪, ১৮:৩৮
কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোনের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে রাশিয়া
সম্পর্কিত
শেষ হচ্ছে অ্যাডোরা ম্যাজিক সিটির প্রথম গন্তব্যহীন যাত্রা
ইরানমুখী জাহাজে মার্কিন হামলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শেষ হচ্ছে অ্যাডোরা ম্যাজিক সিটির প্রথম গন্তব্যহীন যাত্রা
শেষ হচ্ছে অ্যাডোরা ম্যাজিক সিটির প্রথম গন্তব্যহীন যাত্রা
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প