বোমারু বিমান ছিনতাইয়ের ইউক্রেনীয় প্রচেষ্টা নস্যাতের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুলাই ২০২৪, ১৫:২৯আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৫:২৯

রাশিয়ার কৌশলগত বোমারু বিমান টিইউ-২২এম৩ ছিনতাইয়ের ইউক্রেনীয় প্রচেষ্টা নস্যাতের দাবি করেছে রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। বিমানটি ছিনতাই করে ইউক্রেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল বলে দাবি গোয়েন্দা সংস্থাটির। সোমবার (৮ জুলাই) এফএসবি এ দাবি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এফএসবি-এর ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা একজন রুশ সামরিক পাইলটকে অর্থের প্রলোভন এবং ইতালির নাগরিকত্ব প্রদানের প্রস্তাব দিয়ে তাকে ইউক্রেনে একটি মিসাইলবাহী বিমান উড়িয়ে নিয়ে যেতে প্রলুব্ধ করতে চেয়েছিল।

এই দাবির বিস্তারিত স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। ইউক্রেনের নিরাপত্তা সেবা (এসবিইউ) রয়টার্সের মন্তব্যের অনুরোধের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

এফএসবি জানিয়েছে, অপারেশনের সময় রাশিয়া এমন তথ্য পায় যা তার বাহিনীকে উত্তরপশ্চিম ইউক্রেনের ওজেরনে বিমানঘাঁটিতে হামলা করতে সহযোগিতা করেছে।

ওজেরনে বিমানঘাঁটিতে অভিযানের এবং ইউক্রেনের ঝিটোমির অঞ্চলে হামলার সময় নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। ঝিটোমির অঞ্চলে সোমবার ভোরে বিমান হামলার সতর্কতা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামসহ অন্যান্য প্ল্যাটফর্মে ঝিটোমিরে বিস্ফোরণের অনানুষ্ঠানিক খবর পাওয়া গেছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
০৮ জুলাই ২০২৪, ১৫:২৯
বোমারু বিমান ছিনতাইয়ের ইউক্রেনীয় প্রচেষ্টা নস্যাতের দাবি রাশিয়ার
সম্পর্কিত
শেষ হচ্ছে অ্যাডোরা ম্যাজিক সিটির প্রথম গন্তব্যহীন যাত্রা
ইরানমুখী জাহাজে মার্কিন হামলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শেষ হচ্ছে অ্যাডোরা ম্যাজিক সিটির প্রথম গন্তব্যহীন যাত্রা
শেষ হচ্ছে অ্যাডোরা ম্যাজিক সিটির প্রথম গন্তব্যহীন যাত্রা
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প