ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মে ২০২৪, ১৮:২৯আপডেট : ০৮ মে ২০২৪, ১৯:০১

ইউক্রেনে ফরাসি সেনা পাঠালে তাদেরকে নিশানা করবে রাশিয়া। বুধবার (৮ মে) এমন সতর্কতা জারি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফ্রান্সকে হুঁশিয়ারি করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যদি ইউক্রেনে সেনা পাঠান তাহলে তারা রাশিয়ার বৈধ নিশানায় পরিণত হবে। 

ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা মোতায়েনের বিষয়টি বিবেচনাধীন বলে বিতর্কের জন্ম দিয়েছিলেন ম্যাক্রোঁ। ওই সময় তিনি আরও বলেছিলেন ইউক্রেন যুদ্ধে রাশিয়া যদি জিতে তাহলে ইউরোপের গ্রহণযোগ্যতা শূন্যে নেমে যাবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেন, ম্যাক্রোঁ নিজেই ব্যাখ্যা করে বলেছেন যে, রাশিয়ায় এক ধরনের ‘কৌশলগত অনিশ্চয়তা’ তৈরি করার জন্য তিনি এমন মন্তব্য করেছেন। কিন্তু তাকে হতাশ করতে হচ্ছে। আমাদের যে অবস্থান ছিল তা অটুট আছে।

জাখারোভা আরও বলেন, ফরাসি সেনারা যদি এই অঞ্চলে আসে তবে তারা অবশ্যই রুশ বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আমার মনে করি, ফ্রান্স ইতোমধ্যে এর প্রমাণ পেয়েছে। 

জাখারোভা বলেন, ইউক্রেনে নিহতদের মধ্যে ইতোমধ্যে ফরাসি নাগরিকও রয়েছেন। 

রাশিয়া সোমবার বলেছে, সামরিক মহড়ার অংশ হিসেবে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের অনুশীলন করবে তারা। ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুমকির কথা বলে এই মহড়া চালাচ্ছে দেশটি।

/এসএইচএম/
টাইমলাইন: ইউক্রেন সংকট
০৮ মে ২০২৪, ১৮:২৯
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
সম্পর্কিত
শেষ হচ্ছে অ্যাডোরা ম্যাজিক সিটির প্রথম গন্তব্যহীন যাত্রা
ইরানমুখী জাহাজে মার্কিন হামলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শেষ হচ্ছে অ্যাডোরা ম্যাজিক সিটির প্রথম গন্তব্যহীন যাত্রা
শেষ হচ্ছে অ্যাডোরা ম্যাজিক সিটির প্রথম গন্তব্যহীন যাত্রা
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প