জুস হাতে বাবার নিথর দেহের দিকে তাকিয়ে ছোট্ট তাইফুল

কুয়াকাটা প্রতিনিধি
০১ মার্চ ২০২৪, ২১:২৮আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৬:১০

অর্থাভাবের কারণে বেশিদূর পড়াশোনা চালিয়ে যেতে না পারা মানুষটির আয়ে চলতো ৮ সদস্যদের পরিবার। যে আয় না করলে পুরো পরিবার না খেয়ে থাকতে হতো, সেই মানুষটিই অকালে চলে গেলো রাজধানীর বেইলি রোডের আগুনে।

বলা হচ্ছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের নিহত জুয়েল গাজীর কথা।

একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। বারবার মূর্ছা যাচ্ছেন জুয়েলের মা। শোকে মুহ্যমান বাবা। পাগলপ্রায় ভাই। শোকে স্তব্ধ পুরো গ্রাম। পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার জন্য ছুটে আসছেন গ্রামের শত শত মানুষ।

পরিবারের সদস্যদের তথ্যমতে, অজপাড়াগাঁয়ের জুয়েল ভাগ্যের চাকা ঘোরাতে ৭ বছর আগে পাড়ি জমান রাজধানীতে। ঢাকার বিভিন্ন জায়গায় কাজ করে পরিবারের হাল ধরেন। ৭ মাস আগে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে চাকরি নেন। কে জানতো, এই রেস্টুরেন্টেই জীবন দিতে হবে ইসমাইল গাজী ও  ফাতেমা দম্পতির ছেলে জুয়েল গাজীকে।

জুয়েলের রয়েছে দুই সন্তান। এক ছেলে ও এক মেয়ে। বড় মেয়ের বয়স ৭ বছর। বাবার মৃত্যুতে অনেক লোকের উপস্থিতি দেখে কিছুটা অনুভব করলেও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ২ বছরের ছোট্ট ছেলে তাইফুল। বাবার মরদেহ যখন অ্যাম্বুলেন্সে করে ছোট্ট টিনশেড বাড়ির সামনে রাখে, তখন হাতে জুস ধরে তাকিয়ে থাকে নিথর দেহের দিকে। এমন করুণ দৃশ্য দেখে সবার চোখে জল এসেছে।

জুয়েলের মরদেহ বাড়িতে আসার খবরে ছুটে আসেন কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি জুয়েলের পরিবারের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন।

নিহতের মামাতো ভাই সায়মন বলেন, ‘পুরো পরিবারের দায়িত্ব ছিল জুয়েলের কাঁধে। জীবনে কত কষ্ট করেছে তা আমি কাছ থেকে দেখছি। আজ ভাই চলে গেলো। এখন তার দুটি সন্তান ও বৃদ্ধ মা-বাবাকে কে দেখবে। তাদের আর্থিক সংকট অনেক।’

জুয়েলের এমন মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গ্রামবাসী কী বলে সান্ত্বনা দেবে ভাষা খুঁজে পাচ্ছে না। জুয়েলের বন্ধুরাও শোকে নির্বাক।

স্থানীয় ইউপি সদস্য কাওসার মুসল্লি বলেন, ‘জুয়েল অনেক ভালো ছেলে ছিল। সবার সঙ্গে ভালো ব্যবহার করতো। আমরা চেষ্টা করবো সাধ্যমতো ওর পরিবারের পাশে দাঁড়াতে।’

মিঠাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল বলেন, ‘পরিবারটি অসহায়। একমাত্র উপার্জনক্ষম ছেলে ছিল জুয়েল। এখন পরিবারটি আরও অসহায় হয়ে পড়লো। পরিবারের খোঁজখবর নিয়েছি। আমরা তার পরিবারের পাশে থাকবো।’

ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বাড়িতে মরদেহ আসার খবর পেয়ে আমি উপস্থিত হয়ে দাফনের জন্য ২৫ হাজার টাকার চেক প্রদান করেছি।’

/কেএইচটি/এমওএফ/
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০২ মার্চ ২০২৪, ২১:৫১
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে