বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোনের শিক্ষিকার মরদেহ দাফন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ জুলাই ২০২৫, ১৯:৪৭আপডেট : ২২ জুলাই ২০২৫, ২০:০৮

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগম নিপুর মরদেহ ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে ভগ্নিপতির বাড়িতে আনা হয়েছে।

স্বজনরা জানান, মাসুকা বেগম নিপু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা মিডিয়ামের ইংরেজির শিক্ষক ছিলেন। বিমান দুর্ঘটনার সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানে ছিলেন। পরে তিনি গুরুতর আহত হওয়ার পর তাকে সেখান থেকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১ জুলাই) রাত সোয়া ১২টার দিকে মারা যান। তার মৃত্যুর খবর পেয়ে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।

মাসুকা বেগম নিপুর বোনের মেয়ে ফাহমিদা খানম হৃদি বলেন, খালামণি আমাদের খুবই আদর করতেন। সন্তানের মতো ভালোবাসতেন। তিনি কখনও কখনও শাসনও করতেন। তবে তার মধ্যেও আদর ছিল। আমরা খালামণির মৃত্যুতে বাকরুদ্ধ হয়েছি। মহান আল্লাহর কাছে এবং দেশবাসীর কাছে খালামণির জন্য দোয়া চাচ্ছি।

নিহতের পিতা সিদ্দিক আহমেদ চৌধুরী বলেন, আমার কন্যার মৃত্যুতে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছে। আমি আর বেশি কিছু কথা বলতে পারছি না। আমি সবার কাছে দোয়া চাই, আমার মেয়ের জন্য।

নিহতের বোনের স্বামী খলিলুর রহমান বলেন, আমার শ্যালিকা খুব বিনয়ী এবং ভদ্র ছিলেন। আকস্মিক এই মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাচ্ছি। নিহত সব শিশুর জন্য দোয়া চাচ্ছি। প্রতিটি পরিবারকে যেন এই শোক সহ্য করার তৌফিক দান করেন, মহান রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করছি।

নিহত মাসুকা বেগম নিপুর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলোকুট গ্রামে। তিনি চিলোকুট চৌধুরী বাড়ির সিদ্দিক আহমেদ চৌধুরীর মেয়ে। তবে তার বৃদ্ধ বাবা, বড় মেয়ে পাপিয়া আক্তার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা সোহাগপুর গ্রামে বসবাস করছেন। যার কারণে ওই শিক্ষিকার শেষ ইচ্ছা অনুযায়ী মঙ্গলবার বাদ আসর আশুগঞ্জ সোহাগপুর ঈদগাহে নামাজে জানাজা শেষে সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

জানাজায় আশুগঞ্জের বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন। এ সময় তারা দোয়া কামনা করেন।

ভৈরব জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু হানিফ বলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে সে আমার আদরের ছাত্রী ছিল। শিক্ষাজীবনে মাসুকা অত্যন্ত বিনয়ী এবং মেধাবী ছিল। তার জানাজা পড়তে হবে, সেটি কখনও ভাবিনি। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহজাহান সিরাজ বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো দেশ স্তব্ধ। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আমাদের দলের প্রধান তারেক রহমানের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করছি। নিহতের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

মাসুকা বেগম নিপু দুই বোন এক ভাইয়ের মধ্যে ছিলেন সবার ছোট। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।

/এফআর/এমওএফ/
টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
সম্পর্কিত
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা 
মাইলস্টোন ট্র্যাজেডিড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদনে কী ছিল?
মাইলস্টোন ট্র্যাজেডি: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি