কারিগরিতে নারী শিক্ষার্থীদের সুযোগ বাড়ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৩, ১৯:৫৪আপডেট : ০১ জুন ২০২৩, ১৯:৫৪

কারিগরি শিক্ষায় নারী শিক্ষার্থীদের জন্য সুযোগ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। প্রতিটি জেলায় স্থাপন করা টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) ছাত্রীদের জন্য ২০০ শয্যা বিশিষ্ট ছাত্রী নিবাস করা হবে। এছাড়া কারিগরি শিক্ষায় নারীদের উদ্বুদ্ধ করতে ভর্তিতে ১০ শতাংশ নারী কোটা বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য তুলে ধরেন। 

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, সকল উপজেলায় একটি করে টিএসসি স্থাপন করার কার্যক্রম চলমান আছে। প্রতিটি টিএসসিতে এক হাজার ৮০ জন করে ৩২৯টি টিএসসিতে মোট তিন লাখ ৫৫ হাজার ৩২০ জন শিক্ষার্থীর ভর্তির সুযোগ তৈরি হবে। প্রতিটি প্রতিষ্ঠানে ২০০ শয্যা বিশিষ্ট ছাত্রীনিবাস থাকবে। অ্যাসেট প্রকল্পের আওতায় একটি আন্তর্জাতিক মানের মডেল পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে।

অর্থমন্ত্রী জানান, ১০০টি উপজেলার প্রতিটিতে একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণ প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে এবং ৮৫টিতে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া, ‘উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন' শীর্ষক প্রকল্পের মাধ্যমে দেশের অবশিষ্ট সকল উপজেলায় একটি করে টিএসসি স্থাপন করার কার্যক্রম চলমান আছে। প্রতিটি টিএসসিতে এক হাজার ৮০ জন করে ৩২৯টি টিএসসিতে মোট তিন লাখ ৫৫ হাজার ৩২০ জন শিক্ষার্থীর ভর্তির সুযোগ তৈরি হবে। প্রতিটি প্রতিষ্ঠানে ২০০ শয্যা বিশিষ্ট ছাত্রীনিবাস থাকবে। অ্যাসেট প্রকল্পের আওতায় একটি আন্তর্জাতিক মানের মডেল পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে। বর্তমানে সিলেট, বরিশাল, রংপুর, ও ময়মনসিংহ জেলায় ৪টি মহিলা পলিটেকনিক স্থাপনের কাজ চলমান আছে। চলছে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের কাজ।

/এসএসএ/আরআইজে/
টাইমলাইন: bajet24
সম্পর্কিত
বন্যার্তদের পুনর্বাসনে সরকারের কার্যক্রম চলবে: অর্থমন্ত্রী
বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজের নির্দেশ স্থানীয় সরকারমন্ত্রীর
‘আর্থিক সংস্কার-রাজনৈতিক দায়িত্বশীলতার প্রতি আইএমএফের মনোভাব ইতিবাচক’ 
সর্বশেষ খবর
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত