চীনকে নিরাপত্তা গ্যারান্টার হওয়ার আহ্বান ইউক্রেনের

বিদেশ ডেস্ক
০১ মে ২০২২, ১৮:০৩আপডেট : ০১ মে ২০২২, ১৯:৪৬

চীনকে ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টার হওয়ার আহ্বান জানিয়েছে কিয়েভে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক দীর্ঘ সাক্ষাৎকারে এই আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

দিমিত্রো কুলেবা বলেন, ‘ইউক্রেন বর্তমানে চীনসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং অন্য বৃহৎ শক্তিগুলোর কাছ থেকে নিরাপত্তা গ্যারান্টি অর্জনের সম্ভাবনা পর্যালোচনা করছে। আমরা প্রস্তাব করছি, চীন হবে ইউক্রেনের নিরাপত্তার অন্যতম গ্যারান্টার। এটি গণপ্রজাতন্ত্রী চীনের প্রতি আমাদের শ্রদ্ধা ও আস্থার প্রতীক।’

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যেভাবে যুদ্ধ পরিচালনা করছেন তার নিন্দা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এই যুদ্ধে পুতিনের আচরণকে নিকৃষ্ট ধরনের বলে অভিহিত করেছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।

পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জন কিরবি বলেন, ‘নিরপরাধ মানুষদের মাথার পেছনে গুলি করা হয়েছে, পিঠমোড়া দিয়ে তাদের হাত বাঁধা হয়েছে। নারী, গর্ভবতী নারীদের হত্যা করা হচ্ছে, হাসপাতাল বোমা ফেলা হচ্ছে। এটা ঠিক অকল্পনীয়।’ রাশিয়ার এ ধরনের আচরণকে একেবারে ঠান্ডা মাথায় নিকৃষ্ট ধরনের বর্বরতা।

/এমপি/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের