রুশ সোনা আমদানি নিষিদ্ধের পথে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২২, ১৫:৩৫আপডেট : ২৬ জুন ২০২২, ১৫:৪২

রাশিয়া থেকে সোনা আমদানি নিষিদ্ধের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশ জি৭ নেতাদের সঙ্গে নিয়ে রুশ সোনা আমদানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেবে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

টুইটারে দেওয়া পোস্টে জো বাইডেন বলেন, এটি রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ রফতানি খাত। এ থেকে দেশটি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে থাকে।

রবিবার ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের ঘটনায় রাশিয়ার কাছ থেকে নতুন করে সোনা আমদানি নিষিদ্ধ করবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও কানাডা।

২৬ জুন জার্মানিতে শুরু হতে যাচ্ছে এবারের জি৭ সম্মেলন। সম্মেলন চলবে আগামী ২৮ জুন পর্যন্ত। এতে ইউক্রেন যুদ্ধ ছাড়াও বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি সংকটের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে বলে প্রতীয়মান হচ্ছে। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নতুন করে চাপ সৃষ্টির উপায় খুঁজে বের করার চেষ্টা করবেন জি-৭ নেতারা।

জি-৭ এর সদস্য দেশগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান। জোটের এবারের সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যেই জার্মানির উদ্দেশে যুক্তরাষ্ট্র ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান