রাশিয়ার মিত্র বেলারুশের সঙ্গে আলোচনা ইউক্রেনের

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৪

রাশিয়ার মিত্র বেলারুশের সঙ্গে কথা আলোচনা করেছে ইউক্রেন। সোমবার ফোনে কথা বলেছেন দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তার ইউক্রেনীয় সমকক্ষের ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের মধ্যে সংলাপের পরিবেশ পুনপ্রতিষ্ঠা এবং এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এর উদ্দেশ্য।

মিনস্ক জানিয়েছে, দুই মন্ত্রী রাশিয়ার সঙ্গে বেলারুশের চলমান সামরিক মহড়া নিয়েও কথা বলেছেন। একইসঙ্গে ইউক্রেনের মহড়া নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে।

ফোনালাপে উভয় পক্ষ এ মর্মে আস্থা প্রকাশ করেছে যে, তাদের কারও কর্মকাণ্ড অন্যের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করেনি।

ইউক্রেনের পক্ষ থেকেও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এটিকে একটি ইতিবাচক ইঙ্গিত এবং সহযোগিতার প্রথম ধাপ হিসেবে বর্ণনা করেছে দেশটি।

এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ ঠেকাতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে ইউক্রেন। সংবাদমাধ্যম বিবিসি-র সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম প্রিসটাইকো। যে কোনও দিন ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন আশঙ্কা প্রকাশের পর রবিবার নিজ দেশের অবস্থানের কথা জানান তিনি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুরু থেকেই ইউক্রেনকে ন্যাটো জোটে যোগ না দেওয়ার ব্যাপারে সতর্ক করে আসছিলেন। পশ্চিমা সামরিক জোটটিতে যোগদান থেকে ইউক্রেন সরে আসবে কিনা? বিবিসি-র এমন প্রশ্নের জবাবে প্রিসটাইকো বলেন, যুদ্ধ এড়াতে ইউক্রেন এই জোটে যোগদানের প্রচেষ্টা থেকে সরে আসতে আগ্রহী।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম