ইউক্রেন সীমান্তে আরও ৭ হাজার সেনা পাঠিয়েছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৭

রাশিয়ার দাবি, ইউক্রেন সীমান্তে থাকা অনেক রুশ সেনা ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এমন কথার বাস্তবে প্রতিফলন দেখতে পারছে না বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা সতর্ক করে জানিয়েছেন, ইউক্রেন সীমান্তের কাছে নতুন করে ৭ হাজার সেনা পাঠিয়েছে মস্কো।

পশ্চিম রাশিয়াসহ ইউক্রেনের পূর্ব, পশ্চিম এবং উত্তর সীমান্তের দিকে দেড় লক্ষাধিক রুশ সেনা মোতায়েন করেছে বলে বার বার দাবি করে আসছে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোর দেশগুলো। এ নিয়ে রাশিয়া-ইউক্রেনের সীমান্তেই নয় পুরো ইউরোপজুড়ে উত্তেজনা বিরাজ করছে। সংকট সমাধানে চলছে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা।

সামরিক মহড়া শেষে সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে মস্কো। এ সংক্রান্ত কয়েকটি ছবিও প্রকাশ হয়েছে। কিন্তু এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলছেন, উল্টো কথা। সেনা উপস্থিতি তা কমায়নি বরং নতুন করে আরও ৭ হাজার সেনা ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে পুতিন প্রশাসন। বুধবার এসব সেনা পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সেনা প্রত্যাহারের কিছু দেখিনি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন চাইলে ফিরিয়ে নিতে পারেন আজই। তিনি আগামীকালও পারেন। চাইলে আগামী সপ্তাহেও তা করতে পারেন। তিনি যদি ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণ করতে চান এজন্য সেখানে বাহিনীও রেখেছেন।

সূত্র: এপি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের