ইউক্রেনে ‘নো-ফ্লাই জোন’ তৈরির আবেদন প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০২২, ১৫:৫০আপডেট : ০১ মার্চ ২০২২, ১৬:১৯

ইউক্রেনে রুশ প্লেনের জন্য ‘নো ফ্লাই জোন’ তৈরির জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।  ইউক্রেনকে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিলেও নো-ফ্লাই জোন তৈরির প্রস্তাবে সাড়া দেবে না ওয়াশিংটন। তাদের দাবি, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়ে যেতে পারে।

সোমবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে মস্কো বোমা হামলা শুরু করলে নো-ফ্লাই জোন তৈরির আহ্বান জানান জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত ২৪ ফেব্রুয়ারি হামলা শুরুর পর গত কয়েক দিনে রাশিয়া ইউক্রেনে ৫৬টি রকেট হামলা এবং ১১৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সোমবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পিসাকি বলেন, ‘প্রেসিডেন্ট খুব স্পষ্ট করে বলেছেন তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে কোনও সেনা পাঠাবেন না।’

তিনি বলেন, ‘আমি মনে করি উল্লেখ করা প্রয়োজন যে এই ধরনের পদক্ষেপ সরাসরি হবে। কারণ, নো ফ্লাই জোন বাস্তবায়নের দরকার পড়ে। এটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে বাস্তবায়ন করতে হবে, যা সরাসরি সংঘাত হবে, সম্ভাব্য সরাসরি সংঘাত এবং সম্ভাব্য রাশিয়ার সঙ্গে যুদ্ধ, যা আমাদের পরিকল্পনার অংশ নয়।’

জাতিসংঘের হিসাব অনুযায়ী রুশ আগ্রাসনের মুখে পাঁচ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে। এতে সাতটি ইউরোপীয় দেশের সীমান্ত ক্রসিংয়ে হাজার হাজার মানুষকে অপেক্ষায় থাকতে হচ্ছে। শরণার্থী সংকট তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

জাতিসংঘ জানায়, আগ্রাসন শুরুর পর সোমবার নাগাদ ইউক্রেনের অন্তত ১০২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

/জেজে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি