গুপ্তচর বনাম কমেডিয়ান: ইউক্রেন নিয়ে লড়ছেন পুতিন ও জেলেনস্কি

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২২, ২০:২৬আপডেট : ০৪ মার্চ ২০২২, ২৩:১৬

একজন হলেন সাবেক কমেডিয়ান, ২০১৯ সালে রাজনীতিতে নবাগত হিসেবে প্রেসিডেন্ট হয়েছেন। অপরজন একসময় ছিলেন কেজিবি এজেন্ট, প্রায় দুই দশক ধরে আছেন ক্ষমতায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উভয়ের জন্ম হয়েছে সোভিয়েত ইউনিয়নে, দুজনের প্রথম নামও একই। কিন্তু এই দুজনের সামঞ্জস্য যা তা এতটুকু পর্যন্তই।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের মূল কেন্দ্রে রয়েছে এই দুই ব্যক্তির তিক্ত ব্যক্তিগত দ্বন্দ্ব। উভয়ের ব্যক্তিগত ও রাজনৈতিক ভবিষ্যৎসহ নিজেদের দেশের ভাগ্যও নির্ভর করছে এই আক্রমণের ওপর।

৪৪ বছর বয়স্ক জেলেনস্কি রুশ বোমা হামলার মধ্যে কিয়েভের প্রাণকেন্দ্রে অবস্থান নিয়েছেন নিরাপত্তা স্কোয়াড ও ঘনিষ্ঠ সহকারীদের নিয়ে।

৬৯ বছর বয়স্ক পুতিন অবস্থান করছেন ক্রেমলিনে। সেখানে কঠোর ব্যবস্থার মধ্যে অতিথিদের স্বাগত জানাচ্ছেন। বিশাল টেবিলে বসে তাদের সঙ্গে আলোচনা করছেন। সেই টেবিল নিয়ে সোশাল মিডিয়ায় মশকরাও করছেন অনেকে।

এই দুই নেতা মাত্র একবার মুখোমুখি হয়েছিলেন। ২০১৯ সালের ডিসেম্বরে প্যারিসে তৎকালীন জার্মান চ্যান্সেলর ও দুই নেতাকে নিয়ে বসেছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ওই বৈঠকের এজেন্ডাও ছিল ইউক্রেন।

ওই বৈঠকের পর পুতিনের এমন শত্রুতে পরিণত হন জেলেনস্কি, রুশ প্রেসিডেন্ট আর কখনও তার নাম উচ্চারণ করেননি। যেমনটি পুতিন করে থাকেন দেশে তার বিরোধী আলেক্সেই নাভালনির ক্ষেত্রে।

নামের বদলে পুতিন ব্যবহার করেন ইহুদি প্রেসিডেন্ট, কিয়েভ শাসকদের প্রধান বা মাদকসেবী চক্রের নেতা ও নব্য নাৎসি। অথচ জেলেনস্কি ২০১৯ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং আন্তর্জাতিক সম্প্রদায় তার প্রশংসায় পঞ্চমুখ।

বুধবার শেষ রাতে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ দুই নেতার মধ্যে পার্থক্যের রেখা টেনেছেন। তিনি বলেছেন, পুতিন যুদ্ধকে বেছে নিয়েছেন আর জেলেনস্কি হলেন সম্মান, স্বাধীনতা ও সাহসের মুখ।

‘জনগণের সেবক’

নতুন শতাব্দীর প্রথম পাঁচ বছর পুতিন যখন রাশিয়ায় নিজের নিয়ন্ত্রণ দৃঢ় করছিলেন, জেলেনস্কি তখন নিজের প্রযোজনা সংস্থা কাভারটাল ৯৫ প্রতিষ্ঠা করেন। ওই সময় তিনি ইউক্রেনের বিশিষ্ট শোবিজ ব্যক্তিত্ব হিসেবে খ্যাতি অর্জন করেন।

পুতিন ক্রিমিয়া উপত্যকা নিজেদের দখলে নেওয়ার মাত্র এক বছর পর ২০১৫ সালে জেলেনস্কি তার বহুল জনপ্রিয় অনুষ্ঠান শুরু করেন। কমেডি নাটকটিতে প্রধান চরিত্রে জেলেনস্কি নিজেই অভিনয় করেছেন। ‘জনগণের সেবক’ নামের অনুষ্ঠানে শিক্ষক থেকে প্রেসিডেন্ট হওয়া ভাসিল হোলোবোরোডকোর কাহিনির কথা বলা হয়েছে।

অনুষ্ঠানের একটি পর্বে দেখা গেছে, হোলোবোরোডকো জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা ম্যার্কেলের ফোন পান। ফোন কলে ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেন যুক্ত হওয়ায় ম্যার্কেল অভিনন্দন জানান। কিন্তু আনন্দ বেশিক্ষণ টিকে থাকেনি। যখন ম্যার্কেল জানান, তিনি মন্টেনেগ্রোকে ফোন করার কথা। ভুল করে ইউক্রেনে ফোন দিয়েছেন।

গত সপ্তাহে ইউক্রেনের সত্যিকার প্রেসিডেন্ট হিসেবে ইউরোপীয় ইউনিয়নে তার দেশকে যুক্ত করতে আবেদনে স্বাক্ষর করেছেন।

২০১৯ সালে দেশের রাজনৈতিক অস্থিরতায় ভোটে নামেন জেলেনস্কি এবং ব্যাপকভাবে ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি তার দলকে ‘জনগণের সেবক’ হিসেবে অভিহিত করেন।

নির্বাচনে তার বিজয়ে ক্রেমলিন ও পুতিন শীতলভাবে অভিনন্দন জানান। এমনকি ২০১৯ সালের প্যারিস সম্মেলনের পরও জেলেনস্কির সঙ্গে আলোচনায় পুতিন খুব আগ্রহ দেখাননি।

রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেছেন, যুদ্ধ নিকটে জানার পর পুতিনের সঙ্গে ফোনালাপের একটি অনুরোধে সাড়া দেয়নি ক্রেমলিন।

যুদ্ধ শুরুর আগে থেকেই জেলেনস্কির শাসন সমালোচনামুক্ত ছিল না। সমালোচকরা তার অভিজ্ঞতার ঘাটতি, শীর্ষ উপদেষ্টা হিসেবে সাবেক বাণিজ্যিক মিত্রদের নিয়োগ এবং বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগ করে আসছেন।

কিন্তু যুদ্ধকালীন নেতা হিসেবে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন জেলেনস্কি। প্রায় প্রতিদিন একটি টি-শার্ট পরা অবস্থায় ভিডিও বার্তা প্রকাশ করেছেন। তিনি দেখিয়েছেন, রুশ বোমাবর্ষণের পরও কিয়েভ ছাড়েননি।

‘ফিরে যাও’

জেলেনস্কি যখন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে প্রফুল্ল হয়ে সেলফি তুলছেন তখন পুতিন নিজেকে ক্রমশ বিচ্ছিন্ন ব্যক্তিত্বে পরিণত করেছেন। এমনকি তার অবকাশ সঙ্গী, ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌইগু থেকেও নিজেকে দূরে রাখছেন। ক্রেমলিনের কুখ্যাত বিশাল টেবিলের এক কোনায় তারা বসছেন।

ওয়াশিংটনভিত্তিক কাউন্সিল অন ফরেন রিলেশন্স-এর গ্লোবাল গভর্ন্যান্স বিষয়ক সিনিয়র ফেলো স্টুয়ার্ট প্যাট্রিক জানান, জেলেনস্কিকে আন্তর্জাতিক তারকায় পরিণত করতে সফল হয়েছেন পুতিন।

তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রে কার্যকর গণতন্ত্র থাকার চেয়ে বড় হুমকি আর কিছু নেই বলে মনে হচ্ছে।

প্রভাবশালী টাইম সাময়িকী ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে জেলেনস্কির দেওয়ার ভাষণের একটি উক্তি প্রচ্ছদে ছেপেছে। উক্তিটি হচ্ছে, ‘মৃত্যুর বিরুদ্ধে জিতবে জীবন, অন্ধকারের বিরুদ্ধে আলো’।

ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জ্যেন-ইয়েভস লে ড্রিয়ান বৃহস্পতিবার বলেছেন,  ‘দোরগড়ায় গণতান্ত্রিক মডেল থাকা এড়াতে পুতিন ইউক্রেনকে অস্বীকার করে আসছেন’।

জেলেনস্কি বলেছেন, তিনি আশঙ্কা করছেন, রুশ আক্রমণের এক নম্বর নিশানা তিনি। কিন্তু বৃহস্পতিবার সংঘাত বন্ধে পুতিনকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তার মতে, এটিই সংঘাত অবসানের একমাত্র উপায়।

সর্বশেষ ভিডিও বার্তায় পুতিনকে ইঙ্গিত করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘কেউ যদি মনে করে থাকেন ইউক্রেন আত্মসমর্পণ করবে, তিনি ইউক্রেন সম্পর্কে কিছুই জানেন না এবং এখানে তাদের করার কিছু নেই। ফিরে যাও। নিজের দেশে যাও’।

এএফপি অবলম্বনে।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের