রাশিয়ার বিরুদ্ধে সহস্রাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০২২, ০৩:১৬আপডেট : ১৮ মার্চ ২০২২, ০৭:০১

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে সহস্রাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। বৃহস্পতিবার এমন অভিযোগ করেছেন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

ওডেসার উপকূলে কৃষ্ণ সাগরে রাশিয়ার অব্যাহত নৌ তৎপরতার বিষয়টিও যুক্তরাষ্ট্রের নজর এড়ায়নি বলে জানান ওই কর্মকর্তা। তবে গত ২৪ ঘণ্টায় সেখান থেকে কোনও গোলাবর্ষণ করা হয়নি বলেও জানান তিনি।

এদিকে ইউক্রেনের যুদ্ধাবস্থার মধ্যেই মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও লিংকে দেওয়া ওই ভাষণে তিনি আবারও ইউক্রেনের আকাশে 'নো-ফ্লাই জোন' কার্যকর করার আহ্বান জানিয়েছেন।

আবেগপূর্ণ ভাষণে জেলেনস্কি তার দেশকে যুদ্ধবিমান সরবরাহের আহ্বান জানান, যাতে 'ইউক্রেনের আকাশকে রাশিয়া মৃত্যুর উপত্যকায় পরিণত করতে না পারে।'

ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, তার জোট ইউক্রেনের সমর্থনে ঐক্যবদ্ধ রয়েছে। সদস্য দেশগুলো ইউক্রেনকে জরুরি সামরিক সহায়তা দিচ্ছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের