রুশ বাহিনীর কাছ থেকে মাকারিভ মুক্ত করার দাবি ইউক্রেনের

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০২২, ১৭:৪৩আপডেট : ২২ মার্চ ২০২২, ১৮:১৩

কিয়েভ অঞ্চলের একটি শহর মাকারিভ রুশ বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। সোমবার ইউক্রেন জানায়, তারা রাশিয়ার সেনাবাহিনীকে হটিয়ে নিজেদের পতাকা উড্ডয়ন করেছে। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।

কিয়েভের প্রাণকেন্দ্র থেকে ৩০ মাইল দূরে এই শহরের অবস্থান। সোমবার ইউক্রেন জানায়, আমাদের রক্ষাকর্তাদের সাহসী পদক্ষেপের কারণে মাকারিভ শহর হানাদারদের কাছ থেকে মুক্ত করা হয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে রুশ আক্রমণ স্থবির হয়ে পড়ছে বলে বিশ্লেষকরা যখন অনুমান করছেন, তখন ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এই শহর মুক্ত করার দাবি জানালো।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মাকারিভে ইউক্রেনের পতাকা উড্ডয়ন করা হয়েছে। শত্রুদের শহর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।

ইউক্রেনের সংবাদমাধ্যম ইউনিয়ান দেশটির সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল ভ্যালেরি ঝালুঝনিকে উদ্ধৃত করে জানায়, সেনারা ২ মার্চ শহরটি মুক্ত করেছিল। কিন্তু পুনরায় রুশ সেনারা তা দখল করে নেয়। সোমবার আবার সেটি মুক্ত করা হয়েছে।

কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের চেয়ারম্যান আলেক্সান্ডার পাবলিউক জানান, সোমবার সকালে রুশ সেনাদের গোলাবর্ষণের শিকার হয়েছে মাকারিভ। কিয়েভ অঞ্চলে এই শহরটি ছিল সবচেয়ে বিপজ্জনক।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সোমবারের এক পর্যালোচনায় বলা হয়েছে, কিয়েভের উত্তরাঞ্চলে তুমুল লড়াই অব্যাহত থাকলেও উত্তর-পূর্ব দিকে রুশ সেনাদের অগ্রগতি স্থবির হয়ে পড়েছে।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম