যুদ্ধ থামাতে চীনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান ইউক্রেনের

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০২২, ০২:০১আপডেট : ২৩ মার্চ ২০২২, ০২:০৪

ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য চীনকে আরও লক্ষ্যণীয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কির জ্যেষ্ঠ সহকারী আন্দ্রি ইয়ারমাক। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আন্দ্রি ইয়ারমাক ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান। চলমান সংকট নিয়ে তিনি বলেন, ইউক্রেন এবং চীনের প্রেসিডেন্টের মধ্যে শিগগিরই সংলাপের প্রত্যাশা করেছিলাম।

লন্ডনে আয়োজিত ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, চীনের সঙ্গে আমরা সম্মানজনক আচরণ করি এবং দেশটি সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা করি।

যুদ্ধ বন্ধে সম্প্রতি রাশিয়া-ইউক্রেনকে আলোচনার মাধ্যমে সমাধানের উপায় বের করার আহ্বান জানিয়েছে বেইজিং। রুশ অভিযানে মস্কোর বিরুদ্ধে জাতিসংঘে ভোট প্রদানে বিরত ছিল চীন। এ নিয়ে পশ্চিমা দেশগুলোর সমালোচনার মুখে পড়ে দেশটি। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করলে বেইজিংকে পরিণতি ভোগ করতে হবে বলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করে দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের