ইউক্রেনে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহে কাজ করছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০২২, ১৯:২৮আপডেট : ২৪ মার্চ ২০২২, ২০:৫৮

ইউক্রেনকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা কাজ করছে। বৃহস্পতিবার এক সিনিয়র মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রাসেলসে ন্যাটো সম্মেলন চলাকালে এই মার্কিন কর্মকর্তা বলেন, ইউক্রেনে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে মিত্রদের সঙ্গে আমরা আলোচনা শুরু করেছি।

মার্কিন কর্মকর্তা আরও বলেন, এটি বাস্তবায়নে কিছু কারিগরি চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু এরপরও আমরা বিষয়টি নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা ও কাজ করছি।

ভিডিও লিংকের মাধ্যমে ন্যাটোর নেতাদের সম্মেলনে যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন কর্মকর্তা জানান, জেলেনস্কি তার বক্তব্যে ন্যাটোর সদস্যপদ বা ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণার কথা পুনরায় তুলে ধরেননি।

সম্মেলনের পরিস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তা বলেন, সার্বিকভাবে শান্ত, সংকল্পবদ্ধ ও অসাধারণ ঐক্য দেখা যাচ্ছে।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান