মারিউপোলে প্রায় ২১ হাজার বেসামরিক নাগরিক নিহত: ইউক্রেন

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০২২, ০২:১৪আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ০২:২১

রুশ অভিযানে অবরুদ্ধ ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলে ২১ হাজারের মতো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এমন দাবি করেছেন স্থানীয় মেয়র ভাদিম বোইচেঙ্কো।

টেলিভিশনে মন্তব্যে মারিউপোলের মেয়র বলেন, রুশ বাহিনীর অভিযানের শুরু থেকে এত সংখ্যক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। তবে যুদ্ধের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা নিরূপণ করা কঠিন।

তিনি আরও বলেন, রাস্তা থেকে মরদেহ সরিয়ে নেওয়ার প্রমাণ আছে। মরদেহ লুকিয়ে রাখতে তাদের জায়গা আছে। মারিউপোল শহরে নির্যাতনের প্রমাণ ধ্বংসের পরিকল্পনা করেছে তারা (রাশিয়া)। একে আমরা গণহত্যা এবং যুদ্ধাপরাধ বলি।

তবে সংবাদমাধ্যম আল জাজিরা মেয়রের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

মারিউপোল রাশিয়ার সীমান্তের কাছাকাছি হওয়ায় অভিযানের শুরু থেকেই অবরুদ্ধ করে ফেলে রুশ বাহিনী। এই শহরটি ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ। রাশিয়ান সেনাদের হামলায় এখানে কয়েক লাখ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে। কিছুদিন আগেই প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, মারিউপোলে আর কিছুই অবশিষ্ট নেই। রাশিয়ার হামলা সবই ধ্বংস হয়ে গেছে।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের