আরও বিমান এবং ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফটগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ পেয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, রুশ আগ্রাসনের প্রায় দুই মাস পরও ইউক্রেন তার বিমান বাহিনীকে সক্রিয় রাখতে সমর্থ হয়েছে। ক্ষতিগ্রস্ত বিমান মেরামতও করছে দেশটি।
নতুন করে কোন দেশগুলো ইউক্রেনকে বিমান সরবরাহ করেছে তার বিশদ বিবরণ দেয়নি পেন্টাগন। এক ব্রিফিংয়ে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, কিয়েভের কাছে এখন দুই সপ্তাহ আগের চেয়ে বেশি পরিচালনাযোগ্য যুদ্ধবিমান রয়েছে।
তিনি বলেন, ‘তারা অতিরিক্ত বিমান এবং বিমানের যন্ত্রাংশ পেয়েছে।’ তবে ওয়াশিংটন কিয়েভকে কোনও বিমান সরবরাহ করেনি।
জন কিরবি বলেন, ‘আমরা অবশ্যই কিছু অতিরিক্ত খুচরা যন্ত্রাংশের ট্রান্স-শিপমেন্টে সহায়তা করেছি। তবে আমরা পুরো বিমান পাঠাইনি।








