বিদ্যুতের সাবস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া: লভিভের মেয়র

বিদেশ ডেস্ক
০৪ মে ২০২২, ১২:০৮আপডেট : ০৪ মে ২০২২, ১২:০৮

রাশিয়ার বিরুদ্ধে পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে বিদ্যুতের সাবস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। লভিভের মেয়র আন্দ্রি সাদোভিই এমন অভিযোগ করেছেন। এ ঘটনায় দুই জন আহত হয়েছে বলেও দাবি করেছেন তিনি।  বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ নিয়ে কথা বলেন লভিভের মেয়র আন্দ্রি সাদোভিই।

তিনি বলেন, রুশ বাহিনীর হামলায় বিদ্যুতের তিনটি সাবস্টেশন এবং দুইটি পানির পাম্প স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের বাসিন্দদের পরিষেবার ওপর এর নেতিবাচক প্রভাব পড়েছে।

এদিকে পশ্চিমা কর্মকর্তাদের আশঙ্কা, আগামী ৯ মে রাশিয়ার বিজয় দিবসে ইউক্রেনে আনুষ্ঠানিক ‘যুদ্ধ’ ঘোষণা করতে পারেন পুতিন। গত সপ্তাহে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এলবিসি রেডিওকে বলেছেন, আমি মনে করি তিনি (পুতিন) তার ‘বিশেষ অভিযান’ থেকে সরে আসার চেষ্টা করবেন।

ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইকে কার্পেন্টার বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে ‘অত্যন্ত বিশ্বাসযোগ্য’ গোয়েন্দা প্রতিবেদন রয়েছে যে রাশিয়া মে মাসের মাঝামাঝি সময়ে লুহানস্ক ও ডোনেস্ককে যুক্ত করতে পারে। পাশাপাশি ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর খেরসনকে ‘গণপ্রজাতন্ত্র’ ঘোষণা এবং অঞ্চলটিকে নিজ দেশের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে রাশিয়া।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের