ডনবাসে রাশিয়ার অগ্রগতি কম: পেন্টাগন

বিদেশ ডেস্ক
০৬ মে ২০২২, ১৬:৫১আপডেট : ০৬ মে ২০২২, ১৬:৫৪

ইউক্রেনীয় দক্ষিণ-পূর্বে অবস্থিত ডনবাস। অঞ্চলটি নিয়ন্ত্রণে নিতে ইউক্রেনীয় যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াই চলছে রুশ বাহিনীর। দুই মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ নিয়ে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ডনবাসের উত্তরে ‘কিছু অগ্রগতি হয়েছে’ রাশিয়ার। 

বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র কিরবি সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে এই ছোট অগ্রগতি আসলে কোনও অগ্রগতি না। ডনবাসে ইউক্রেনীয়রা কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে।

লুহানস্ক ও দোনেস্কে নিয়ে গঠিত ডনবাস। ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলটি দখলে নিতে মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে এক হয়ে লড়ছে রুশ বাহিনী। সম্প্রতি অঞ্চলটিতে গোলাবর্ষণের মাত্রা বাড়িয়েছে মস্কো। ইউক্রেনের দাবি, রাশিয়া বেসামরিক স্থাপনা লক্ষ্য করে নির্বিচারে হামলা চালাচ্ছে।

এদিকে, ইউক্রেনকে সহায়তায় সাতটি স্বচালিত হাউইটজার কামান ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছে জার্মানি। জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখ্ট এ ঘোষণা দিয়েছেন। স্লোভাক শহর স্লিয়াকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রিস্টিন ল্যামব্রেখট বলেন, এই কামানের ওপর ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ আগামী সপ্তাহে জার্মানিতে শুরু হতে পারে। গত মাসে ইউরোপের আরেক দেশ পোল্যান্ডও ইউক্রেনে হাউইটজারসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম পাঠায়।

সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি