আজভস্টলের শীর্ষ ইউক্রেনীয় কমান্ডাররা আত্মসমর্পণ করেননি: রুশপন্থী বিদ্রোহী

বিদেশ ডেস্ক
২১ মে ২০২২, ২০:৩৫আপডেট : ২১ মে ২০২২, ২০:৩৫

ইউক্রেনের মারিউপোলে আজভস্টল স্টিল কারখানায় অবস্থান নেওয়া শীর্ষ কমান্ডাররা আত্মসমর্পণ করেননি বলে দাবি করেছেন রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ডনেস্ক প্রধান। বুধবার তিনি এই দাবি করেন।

সোমবার থেকে কারখানায় অবস্থান নেওয়া ইউক্রেনীয় সেনারা রাশিয়ার কাছে আত্মসমর্পণ শুরু করে। তাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে আজভস্টলে রাশিয়ার অবরোধের ইতি ঘটে এবং মারিউপোল জয়ের ঘোষণা দিয়েছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইউক্রেনের আরও ৬৯৪ জন যোদ্ধা আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে আজভ রেজিমেন্টের সদস্য ও ২৯ জন আহত যোদ্ধা রয়েছে।

তবে এই যোদ্ধাদের শীর্ষ কমান্ডার কারখানা ত্যাগ করেছেন নাকি রুশ বাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করবেন তা অস্পষ্ট।

রুশপন্থী ডনেস্ক প্রধান ডেনিস পুশিলিন বলেন, আত্মসমর্পণকারীদের মধ্যে শীর্ষ পর্যায়ের কোনও কমান্ডার নেই। তারা কারখানা ত্যাগ করেনি।

তিনি জানান, রুশ সেনাদের সঙ্গে মিলে মারিউপোল তারা নিয়ন্ত্রণ করছেন।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের