জাহাজ ভর্তি করে ধাতব পদার্থ নিয়ে যাচ্ছে রাশিয়া: ইউক্রেন

বিদেশ ডেস্ক
২৯ মে ২০২২, ০৯:০৫আপডেট : ২৯ মে ২০২২, ০৯:২০

ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিউপোল থেকে রাশিয়ার বিরুদ্ধে মূল্যবান ধাতব পদার্থ লুটপাটের অভিযোগ এনেছে কিয়েভ। দীর্ঘ লড়াইয়ে শহরটি নিয়ন্ত্রণে নেওয়ার পর জাহাজ পাঠিয়ে ধাতব পদার্থ লোড করছে মস্কো।

এ ঘটনায় ইউক্রেন পার্লামেন্টের মানবাধিকার কমিশনার লিউডমিলা ডেনিসোভা শনিবার বিবৃতিতে বলেন, ‘বন্দরে একটি জাহাজ পাঠিয়েছে রাশিয়া। মারিউপোল থেকে প্রথম জাহাজে ৩ হাজার টন ধাতব পণ্য নেওয়া হচ্ছে। লুটপাটের সুবিধার্থে দখলকারীরা মারিউপোল ও ভলনোভাখাতে রেল সংযোগ পুরনায় চালু করতে যাচ্ছে’।

শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাসের খবরে বলা হয়েছে, একটি রুশ জাহাজ মারিউপোল বন্দরে প্রবেশ করেছে। বন্দরের প্রশাসনের বরাতে জানিয়েছে, ওই কার্গোতে করে দুই হাজার ৭০০ টন ধাতু লোড করবে এবং সোমবার রোস্তভ-অন-ডনের উদ্দেশে ছেড়ে যাবে।

মানবাধিকার কমিশনার ডেনিসোভা দাবি করেছেন, ইউক্রেনে রাশিয়া আক্রমণের আগে মারিউপোল বন্দরে ১৭০ মিলিয়ন মার্কিন ডলারের প্রায় ২ লাখ টন মূল্যের ধাতু ও ঢালাই লোহা ছিল।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিার বিশাল বাহিনী। অন্যান্য শহরের পাশাপাশি মারিউপোল দখলে নিতে হামলা চালানো হয়েছে। ইউক্রেনীয় যোদ্ধাদের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে মস্কো। এর মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে মারিউপোল থেকে ধাতব পদার্থ লুটের অভিযোগ এনেছে ইউক্রেন।

সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
রুশ হামলায় ধ্বংস ১ কোটি ৩০ লাখ বই, সংকটে ইউক্রেনের সাহিত্য
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার