রুশ ভূখণ্ডে মার্কিন রকেট নিক্ষেপ না করার প্রতিশ্রুতি ইউক্রেনের

বিদেশ ডেস্ক
০১ জুন ২০২২, ১৬:১৩আপডেট : ০১ জুন ২০২২, ১৬:২৬

মার্কিন রকেট সিস্টেম ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেন। বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের কাছে ইউক্রেনের এমন প্রতিশ্রুতির বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম নিউজউইক।

জো বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা জানান, কিয়েভের পক্ষ থেকে রুশ ভূখণ্ডে হামলার জন্য এসব রকেট ব্যবস্থা ব্যবহার না করার ব্যাপারে ওয়াশিংটনকে আশ্বস্ত করা হয়েছে। কিয়েভ বলছে, শুধু ইউক্রেনীয় ভূখণ্ডে থাকা রুশ বাহিনীকে মোকাবিলায় এগুলো ব্যবহার করা হবে।

এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও দাবি করেছেন, রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষার জন্যই তার দেশ যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘ পাল্লার রকেট সিস্টেম চেয়েছে, রাশিয়ার ওপর হামলার জন্য নয়।

বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা বলেন, বুধবার ইউক্রেনকে ৭০০ মিলিয়ন ডলারের নতুন সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করা হবে। এর মধ্যে এম১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমও (হিমার্স) অন্তর্ভুক্ত থাকবে। প্যাকেজে গোলাবারুদ, কাউন্টার ফায়ার রাডার, এয়ার সারভেইলেন্স রাডার, অতিরিক্ত জ্যাভেলিন ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও বর্ম বিধ্বংসী অস্ত্রও রয়েছে।

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তার সীমানার বাইরে গিয়ে হামলা চালাতে উৎসাহিত করছে না বলেও জানান তিনি।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান