ইউক্রেনকে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেবে স্পেন

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০২২, ২০:২৪আপডেট : ০৫ জুন ২০২২, ২০:২৫

ইউক্রেনকে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং লেপার্ড ব্যাটল ট্যাংক সরবরাহ করবে স্পেন। রবিবার সরকারি সূত্রের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদপত্র এল পাইস এ খবর দিয়েছে।

এল পাইসের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, ইতোমধ্যেই ইউক্রেনকে গোলাবারুদ, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম এবং হালকা অস্ত্র সরবরাহ করেছে স্পেন। নতুন এই পদক্ষেপের মধ্য দিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সামরিক সহায়তা আরও জোরদার করেছে মাদ্রিদ।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সামরিক বাহিনীকে স্প্যানিশ ট্যাংকগুলো ব্যবহারের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে। 

প্রথম ধাপের প্রশিক্ষণ দেওয়া হবে লাটভিয়ায়। ন্যাটোর অধীনে দেশটিতে স্পেনের সামরিক উপস্থিতি রয়েছে।

এল পাইসের প্রতিবেদন অনুযায়ী, প্রশিক্ষণের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে স্পেনে। পত্রিকাটি বলছে, স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভকে শোরাড অ্যাসপিড অ্যান্টি-এয়ারক্রাফ্ট ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি চূড়ান্ত করছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি