রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা চান জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২২, ২২:৫৭আপডেট : ১১ জুন ২০২২, ২৩:০১

রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়ন- ইইউ’র প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইইউ প্রধান উরসুলা ভন ডার লিয়েন শনিবার ইউক্রেনে সফরে আসলে এ আহ্বান জানান তিনি।

শনিবার কিয়েভ সফরে আসেন উরসুলা ভন ডার লিয়েন। ইউক্রেনের ইইউতে যোগ দেওয়াসহ বিভিন্ন ইস্যুতে জেলেনস্কির সঙ্গে আলোচনা হয় তার।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে আলাপের সময়, মস্কোর বিরুদ্ধে ইতোমধ্যে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেনস্কি।

তিনি বলেন, আমি রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নীতির জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে কৃতজ্ঞ, এতে আমাদের লড়াইয়ে সহায়ক হয়েছে। তবে, দুঃখজনক যে যুদ্ধ এখনও চলছে। তাই নিষেধাজ্ঞার সপ্তম প্যাকেজ আরোপের প্রয়োজন।

ইউক্রেনে অভিযানের জেরে এ পর্যন্ত রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান, ক্ষমতাধর ও ধনাঢ্য ব্যক্তিদের ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সও নিষেধাজ্ঞা দিয়ে আসছে রাশিয়ার বিরুদ্ধে।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী