সেভেরোডনেস্কের প্রতি মিটারের জন্য লড়াই চলছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২২, ১৪:৩০আপডেট : ১৩ জুন ২০২২, ১৪:৩৫

ইউক্রেনের ডনবাসের সেভেরোডনেস্ক শহরের ‘প্রতি মিটার’ ভূখণ্ডের জন্য লড়াই চলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অঞ্চলটি নিয়ন্ত্রণে নিতে রাশিয়া ডনবাসে রিজার্ভ সেনা মোতায়েন করেছে বলেও জানান তিনি।

সেভেরোডনেস্ক শহরে আক্রমণ প্রতিনিয়ত জোরালো করছে রুশ বাহিনী। ইউক্রেন থেকে শহরটি বিচ্ছিন্ন করে ফেলতে সেতু এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: জুনেই রুশ সেনা নিহত ছাড়াবে ৪০ হাজার: জেলেনস্কি

রাতে দেওয়া এক ভাষণে এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ডনবাসে মস্কো সমর্থিত যোদ্ধাদের সহায়তা করতেই রিজার্ভ বাহিনী মোতায়েন করছে রাশিয়া। সেখানে তীব্র লড়াই হচ্ছে- আক্ষরিকভাবে প্রতি মিটারের জন্য। লিসিচানস্ক, বাখমুত এবং অন্য অঞ্চলগুলোতেও একই পরিস্থিতি।

এর আগে লুহানস্কের গভর্নর সের্হি হাইদাই জানান, সেভেরোডনেস্কের পথে পথে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় প্রতিরোধ যোদ্ধাদের লড়াই চলছে।

শহরে প্রবেশে সেতুগুলো ধ্বংস করে দেওয়ায় উদ্ধার কাজ বন্ধ হয়ে গেছে। এখনও কয়েক হাজার নাগরিক আটকা আছে। শহরটি ইউক্রেন থেকে আলাদা করতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে যাচ্ছে মস্কো।

সূত্র: বিবিসি

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম