ইউক্রেনে রুশ বাহিনীর হাতে পোল্যান্ডের ৮০ যোদ্ধা নিহত: ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২২, ১৮:৩৯আপডেট : ২৫ জুন ২০২২, ১৮:৩৯

ইউক্রেনে চলমান যুদ্ধে ৮০ জন পোলিশ যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ক্রেমলিন। শনিবার (২৫ জুন) এক প্রতিবেদনে এখবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, 'ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার নির্ভুল হামলায় পোল্যান্ডোর ৮০ জন যোদ্ধা নিহত হয়েছে। কনস্টান্টিনোভকায় মেগাটেক্স জিংক কারখানায় সূক্ষ্ম হামলায় ভাড়াটে পোলিশ সেনা, ২০টি সাঁজোয়া যুদ্ধ যান এবং একাধিক রকেট লঞ্চার ধ্বংস হয়েছে'।

তবে রাশিয়ার এমন দাবির সত্যতা নিশ্চিত করেনি পোল্যান্ড ও ইউক্রেন।

রাশিয়া দাবি করে আসছে ইউক্রেনের পক্ষ হয়ে মধ্যপ্রাচ্যসহ কয়েক দেশের ভাড়াটে সেনা লড়াই করছে রুশ বাহিনীর বিরুদ্ধে। যদিও এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে কিয়েভ।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক কঠিন নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী