২৪ ঘণ্টায় ৪৫ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২২, ১৩:৪৮আপডেট : ২৬ জুন ২০২২, ১৩:৫৬

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ জোরদার করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ২৪ ঘণ্টায় ইউক্রেনে ৪৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী।

প্রতিদিনের মতো গত রাতে ভিডিও ভাষণে তিনি বলেন, 'ইউক্রেনের উত্তর, দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ জায়গায় ৪৫টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তাদের হামলা শুধু আমাদের অবকাঠামোকেই ধ্বংস করছে না, আমাদের জনগণের ওপর অত্যন্ত নিষ্ঠুর আচরণ'।

ভাষণে ইউক্রেনের লুহানস্ক, ডোনেস্ক, সেভেরোডোনেস্কসহ ইউক্রেনের পূর্বাঞ্চলের হারানোর সব শহর পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। 

রাশিয়া ইউক্রেনের সেভেরোডোনেস্কের কৌশলগত গুরুত্বপূর্ণ শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে বলে (২৫ জুন) শনিবার নিশ্চিত করেছে লুহানস্কের গভর্নর সের্হি হাইদাই। কিয়েভ দখলের চেষ্টা ব্যর্থ হওয়ার পরপরই এখানে ব্যাপক হামলা শুরু করে রুশ বাহিনী। এমন পরিস্থিতিতে হতাহত এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সেভেরোডোনেস্ক থেকে ইউক্রেনীয় বাহিনীকে সরে আসার নির্দেশ দেওয়া হয়। রাশিয়ার হামলায় শহরটি ব্যাপক ক্ষয়ক্ষতি এবং অনেক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি