লিসিচানস্কের নিয়ন্ত্রণ হারানোর স্বীকারোক্তি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুলাই ২০২২, ০০:৪৮আপডেট : ০৪ জুলাই ২০২২, ০০:৪৮

রুশ বাহিনীর কাছে পূর্বাঞ্চলীয় লিসিচানস্ক শহরের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেছে ইউক্রেনের সেনাবাহিনী। বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লিসিচানস্কের জন্য তীব্র লড়াইয়ের পর, ইউক্রেনীয় প্রতিরোধ বাহিনী তাদের দখলকৃত অবস্থান ও লাইন থেকে সরে যেতে বাধ্য হয়েছে’। এর আগে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু দাবি করেন তাদের বাহিনী লিসিচানস্ক দখল করেছে এবং পুরো লুহানস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে।

ওই অঞ্চলের ইউেক্রনীয় সেনাদের অস্ত্র ও গোলাবারুদ ফুরিয়ে যায়। বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনীয় প্রতিরোধ যোদ্ধাদের জীবন রক্ষায়, প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা জানিয়েছে, রুশ বাহিনী গোলাবারুদ, প্লেন, সেনা শক্তি এবং অন্যান্য বাহিনীর একাধিক সুবিধা পেয়েছে।

এর আগে রাশিয়ার চেচেন রিপাবলিকের প্রধান রমজান কাদিরভ একটি ভিডিও পোস্ট করেন। এতে দেখা গেছে, চেচেন যোদ্ধারা লিসিচানস্ক শহরের কেন্দ্রে অবস্থান করছে।

আরও পশ্চিমে ইউক্রেনীয়দের নিয়ন্ত্রিত শহর স্লোভিয়ানস্কে তীব্র গোলাবর্ষণ শুরু হয়েছে। এতে অন্তত ছয় জন নিহত হয়েছে। শহরটি ডনেস্ক অঞ্চলের। এটির সঙ্গে লুহানস্ক যুক্ত হয়ে গড়ে উঠেছে শিল্প এলাকা ডনবাস।

যুদ্ধ শুরুর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লুহানস্ক ও ডনেস্ক অঞ্চলকে ইউক্রেনের থেকে স্বাধীন বলে স্বীকৃতি দেন। এসব এলাকায় ২০১৪ সাল থেকে বিদ্রোহ শুরু করেছে মস্কো সমর্থিত বাহিনী।

মাত্র এক সপ্তাহ আগে রুশ বাহিনীর সেভেরোডনেস্ক শহর দখল করেছে। ডনেস্ক অঞ্চলের বড় দুই শহর স্লোভিয়ানস্ক এবং ক্রামাটরস্ক এখনও ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের