ইউক্রেনে আরও সামরিক সহযোগিতা পাঠাচ্ছে সুইডেন

আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট ২০২২, ১৮:০৬আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৮:০৬

সুইডিশ প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন বলেছেন, ইউক্রেনকে আরও ৫০০ মিলিয়ন ক্রাউন (৪৬.৭৫ মিলিয়ন ডলার) সামরিক সহযোগিতা পাঠাবে সুইডেন। রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষায় প্রতিরক্ষায় সহযোগিতার অংশ হিসেবে এই সহায়তা দেওয়া হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে বৈঠকের পর অ্যান্ডারসন সাংবাদিকদের বলেন, সুইডেন সরকার ইউক্রেনকে আরও ১ বিলিয়ন ক্রাউন মূল্যের সামরিক ও বেসামরিক সহযোগিতা দেবে।

সুইডেনের প্রতি হাউইটজার ও শেলের মতো অস্ত্র সরবরাহের জন্য আহ্বান জানিয়েছেন কুলেবা। সাংবাদিকদের তিনি বলেন, যুদ্ধ যতদিন চলবে আমরা আরও অস্ত্র চাইবো। প্রতিটি ইউরো, প্রতিটি গুলি, প্রতিটি শেল গুরুত্বপূর্ণ।

সামরিক সহযোগিতা প্যাকেজে কী কী থাকবে তা সম্পর্কে বিস্তারিত জানাননি সুইডিশ প্রধানমন্ত্রী। তবে তিনি বলেছেন, আগের প্যাকেজের মতো এতেও থাকবে ট্যাংক বিধ্বংসী অস্ত্র, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ও মাইন অপসারণের যন্ত্রপাতি।

অ্যান্ডারসন বলেন, যুদ্ধ যতদিন চলবে ততদিন আমরা ইউক্রেনকে সহযোগিতা করে যাব।

বেসামরিক সহযোগিতার আওতায় ইউক্রেনীয় গম কেনা অন্তর্ভুক্ত থাকবে। এসব গম খাদ্য সংকটে থাকা দেশগুলোতে পাঠানো হবে। বিক্রিত অর্থ ইউক্রেনের অর্থনীতিকে সবল করবে।

* (১ ডলার=১০.৬৯৬২ সুইডিশ ক্রাউন)

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে