রুশ সামরিক শক্তিকে খাটো করে দেখবেন না: জার্মান প্রতিরক্ষা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২২, ২১:৫৭আপডেট : ৩১ আগস্ট ২০২২, ২১:৫৭

জার্মানির প্রতিরক্ষা প্রধান সতর্ক করে বলেছেন, পশ্চিমাদের উচিত হবে না রাশিয়ার সামরিক শক্তিকে খাটো করে দেখা। রাশিয়ার দ্বিতীয় যুদ্ধক্ষেত্র শুরুর সুযোগ রয়েছে, যদি তারা তা করতে চায়। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন জেনারেল এবেরহার্ড জর্ন।

জেনারেল এবেরহার্ড জর্ন বলেন, রাশিয়ার পদাতিক বাহিনীর বেশিরভাগ সেনা হয়ত এই মুহূর্তে ইউক্রেনে ব্যস্ত। কিন্তু এরপরও আমাদের উচিত হবে না রাশিয়ার পদাতিক বাহিনীর দ্বিতীয় আরেকটি যুদ্ধক্ষেত্র শুরু করার সামর্থ্যকে খাটো করে দেখা।

তিনি আরও বলেন, সেনাবাহিনী ছাড়াও রাশিয়ার নৌ ও বিমানবাহিনী রয়েছে। ইউক্রেনের যুদ্ধে বেশিরভাগ রুশ নৌ সেনাদের এখনও মোতায়েন করা হয়নি। রাশিয়ার বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ সামর্থ রয়েছে। যা ন্যাটোর জন্য হুমকিও।

ইউক্রেন নিজেদের দক্ষিণাঞ্চলীয় খেরসন মুক্ত করতে অভিযান শুরুর আগে জর্ন বলেছিলেন, রাশিয়ার রিজার্ভ সেনার সংখ্যা অনেক। তিনি বলেন, সামরিকভাবে আঞ্চলিকভাবে সংঘাত বিস্তৃত করার খুব ভালো সক্ষমতা রয়েছে রাশিয়ার। এমনটি করা রাশিয়ার জন্য খুব ভালো হবে না, সেটি আলাদা বিষয়।

ইউক্রেনে রুশ সেনাবাহিনীর অবস্থার কথা বলতে গিয়ে তিনি বলেছেন, রুশ আক্রমণ মন্থর হয়েছে। কিন্তু এখনও ধীরগতিতে তারা এগোচ্ছে।

তিনি ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগির গোলাবারুদের ঘাটতিতে পড়তে যাচ্ছে না রাশিয়া।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি