খেরসন পুনরুদ্ধারের লড়াই আরও দীর্ঘস্থায়ী হবে?

আন্তর্জাতিক ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৮

ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরুর দিকেই দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর খেরসনের নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। সম্প্রতি এই শহরটি এবং পুরো খেরসন অঞ্চল পুনর্দখলে ব্যাপক অভিযান শুরু করে কিয়েভ। এই অভিযান রুশ সেনাদের চরম চাপের মধ্যে ফেলেছে বলেও দাবি তাদের। তবে ইউক্রেনের সামরিক বাহিনীর একটি বিশেষ ফোর্সের কর্মকর্তা তারাস বেরেজোভেটস জানিয়েছেন, পাল্টা আক্রমণ চালিয়ে খেরসন শহর পুনরুদ্ধারে কয়েক মাসের মতো সময় লেগে যেতে পারে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

তারাস বেরেজোভেটস আল জাজিরাকে বলেন, ‘আমি আমাদের আক্রমণভাগকে কার্যকর হিসেবে চিহ্নিত করবো।  আমাদের সশস্ত্র বাহিনী প্রথমে আমাদের সেনাদের জীবন এবং আমাদের বেসামরিক নাগরিকদের জীবন নিয়ে চিন্তা করে। কোনও গুরুতর ঝুঁকি থাকলে আমরা আর সামনে অগ্রসর হচ্ছি না।’

তিনি বলেন, ইউক্রেনীয় বাহিনী কেবল খেরসন অঞ্চলই নয়, বরং দখলকৃত সব অঞ্চল মুক্ত করতে যাচ্ছে। এটা করতে কত সময় লাগবে সেটি কোনও বিবেচ্য বিষয় নয়।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম