‘রুশবিরোধী নিষেধাজ্ঞা উল্টো ইউরোপকেই বিপাকে ফেলেছে’

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৩

রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। এসব নিষেধাজ্ঞা উল্টো ইউরোপকেই বিপাকে ফেলেছে বলেও দাবি করেন তিনি। নিজ দেশের পার্লামেন্টে দেওয়া ভাষণে এমন দাবি করেন ভিক্টর অরবান। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার ফলে জ্বালানির দাম বেড়ে গিয়ে সেটি উল্টো ইউরোপকেই বিপাকে ফেলে দিয়েছে।

রবিবার ইতালির নির্বাচনের কথা উল্লেখ করে ভিক্টর অরবান বলেন, সংকটের মধ্যে ইউরোপে সরকারগুলোর পতন হলেও অবাক হওয়ার মতো কিছু নেই।

প্রতিবেশী ইউক্রেনে দীর্ঘমেয়াদী একটি যুদ্ধের জন্য হাঙ্গেরির প্রস্তুত থাকা উচিত বলেও মন্তব্য করেন ভিক্টর অরবান।

টানা চার মেয়াদে হাঙ্গেরির ক্ষমতায় রয়েছেন ভিক্টর অরবান। দীর্ঘদিন ধরে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রেখেছেন তিনি। ইউক্রেন যুদ্ধের মধ্যেই গত আগস্টে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশটিতে নতুন দুইটি পারমাণবিক চুল্লি নির্মাণ করতে যাচ্ছে রাশিয়া।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী