ইরানি ড্রোন মোকাবিলার উপায় খুঁজছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২২, ২১:২৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ২১:২৫

ইরানি ড্রোন ব্যবহার করে রুশ হামলা মোকাবিলার উপায় খুঁজছে ইউক্রেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলোতে এসব ড্রোন ব্যবহার করে বন্দরনগরী ওডেসায় পাঁচ দফায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ওডেসা অঞ্চলের সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক বলেছেন, রাশিয়া ‘টানা কয়েক দিন ধরে’ ইরানের তৈরি শহিদ-১৩৬ কামিকাজে ড্রোন ব্যবহার করছে।

তিনি বলেন, শত্রু তার ক্রুজ ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ক্যালিবারের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করার চেষ্টা করছে। কেননা, এই ড্রোনগুলো অনেক সস্তা।

সেরহি ব্রাচুক বলেন, কখনও কখনও জোড়ায় জোড়ায় ড্রোন নিয়ে হামলা চালায় রুশ বাহিনী। একটা সময়ে তারা একযোগে এমন বেশ কয়েকটি কামিকাজে ড্রোন নিয়ে হামলে পড়তে পারে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দেশটির সাউথ কমান্ডের মুখপাত্র নাটালিয়া হুমেনিউক জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনীর হাতে ভূপাতিত হওয়া ড্রোনগুলোর নমুনা পরীক্ষা করা হচ্ছে। এগুলোকে ধ্বংস করে দেওয়ার উপায় খোঁজা হচ্ছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী