পুতিনের সঙ্গে আলোচনা অসম্ভব: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর ২০২২, ১০:৪৬আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৪:৩৮

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার দেশের কোনও আলোচনা অসম্ভব। মঙ্গলবার এ সংক্রান্ত একটি ডিক্রিতেও স্বাক্ষর করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

গত শুক্রবার পুতিন ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণার পর জেলেনস্কির তরফে এমন মন্তব্য এলো। তবে রয়টার্সের খবরে বলা হয়েছে, সরাসরি পুতিনের সঙ্গে আলোচনা অসম্ভব বলা হলেও রাশিয়ার সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেছেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মর্যাদা ও সততা কী জিনিস সেটি পুতিনের জানা নেই। ফলে আমরা রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু সেটি পুতিনের সঙ্গে নয়, রাশিয়ার আরেক প্রেসিডেন্টের সঙ্গে।

এদিকে রাশিয়া কর্তৃক দখলকৃত ভূখণ্ডে বড় ধরনের সাফল্য পেয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। খেরসনের দিকে ইউক্রেনীয় বাহিনীর অগ্রসর হওয়ার কথা নিশ্চিত করেছেন খোদ মস্কোপন্থি কর্মকর্তারাও। রুশ নিয়ন্ত্রিত লুহানস্কের দিকেও অগ্রসর হচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। ভলোদিমির জেলেনস্কি বলেছেন, একাধিক এলাকায় নতুন বসতি মুক্ত করা হয়েছে। বিভিন্ন স্থানে তুমুল লড়াই চলছে।

খেরসনে রুশপন্থি নেতা ভ্লাদিমির সালদো স্বীকার করেছেন, ডুডচানি শহরের কাছে রাশিয়ার প্রতিরক্ষা বলয় ভেঙে দিয়েছে ইউক্রেনীয় সেনারা। কিছু এলাকা পুনরায় দখলে নিতে সমর্থ হয়েছে ইউক্রেনীয় বাহিনী।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কনাশেনকভ বলেছেন, ইউক্রেনীয় ট্যাংক জলোটা বল্কার দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে।

/এমপি/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম