ইউক্রেন ন্যাটোয় যোগ দিলে বিশ্বযুদ্ধ শুরু হবে: হুমকি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২২, ১৩:৫৪আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৪:১৩

ইউক্রেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগ দেওয়ার প্রচেষ্টার পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার ভেনেডিক্টভ। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সিকে সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনকে ন্যাটোয় অন্তর্ভুক্ত করলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

তাস ভেনেডিক্টভকে উদ্বৃত করেন জানিয়েছে, ‘কিয়েভ ভালো মতোই জানে এ ধরনের পদক্ষেপের অর্থ তৃতীয় বিশ্ব যুদ্ধ নিশ্চিত। আপাতদৃষ্টিতে, তথ্যগত গোলমাল করে আবারও নিজেদের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করছে ইউক্রেন।’

ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে তিনি আরও বলেন, পশ্চিমারা দেশটিকে সহযোগিতা করে যাচ্ছে এর অর্থ দাঁড়ায় তারা সংঘর্ষের সরাসরি পক্ষ নিয়েছে।

ন্যাটোয় যোগ দিতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। যদিও এ নিয়ে হুঁশিয়ারি দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, কিয়েভে পশ্চিমা সামরিক জোটটিতে যোগ দেওয়া মানে রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি। অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, তার দেশের সুরক্ষার জন্য ন্যাটোতে যোগ দেওয়া অপরিহার্য। যদিও ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে কিয়েভ সামরিক এবং মানবিক সহযোগিতা দিয়ে আসছে ন্যাটোর দেশগুলো। 

এদিকে ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে মনোযোগী হবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো মিত্ররা। বুধবার ব্রাসেলসে ন্যাটো সদস্য ও মিত্রদের বৈঠকে বিষয়টি গুরুত্ব পাবে। ন্যাটোতে নিযুক্ত মার্কিন দূত জুলিয়ান স্মিথ একথা বলেছেন।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম