অস্ত্রের জন্য ইরানের দিকে হামাগুড়ি দিচ্ছে রাশিয়া: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২২, ০৭:৩৬আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৮:২৮

ইউক্রেনজুড়ে বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে রাশিয়া। সম্প্রতি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে দেশটির অনেক গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনায় হামলা চালিয়েছে, ফলে ব্ল্যাকআউটের কবলে বহু জায়গা। এ নিয়ে সতর্ক করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলায় বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ সচেতন হতে হবে।

মঙ্গলবার রাতের ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যেখানে সম্ভব হচ্ছে বিদ্যুৎ পুনরুদ্ধারে আমরা দ্রুত কাজ করার চেষ্টা করছি।

ইউক্রেনে হামলা জোরদারের জন্য ইরানের তৈরি কামিকাজে ড্রোন ব্যবহার করছে মস্কো। সিএনএন-এর সঙ্গে আলাপকালে মার্কিন বাহিনীর সাবেক কমান্ডিং জেনারেল মার্ক হার্টলিং অভিযোগ করে বলেন, পুতিনের বাহিনী এখন ফাঁপা। সামরিক সরঞ্জাম ও জনবল উভয় দিক থেকেই তাদের এই দশা তৈরি হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শাহেদ-১৩৬ ড্রোনের জন্য তাদের এখন ইরানের কাছে হাত পাততে হচ্ছে।

এমন বাস্তবতায় জেলেনস্কিও বলেন, অস্ত্র সহায়তার জন্য রাশিয়া এখন তার মিত্র তেহরানের দিকে হামাগুড়ি দিচ্ছে। যা দুর্বলতার ইঙ্গিত দেয়। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে রাশিয়া ইরানের কাছে এ ধরনের সহায়তার অনুরোধ করছে। এটি ক্রেমলিনের সামরিক ও রাজনৈতিক দেউলিয়াত্বের স্বীকৃতি।

রাতের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, এমন সহায়তা কৌশলগতভাবে তাদের কোনো উপকৃত হবে না। বিশ্বকে আরও প্রমাণ করবে রাশিয়া ধ্বংসের দিকে রয়েছে। সন্ত্রাসী কার্যকলাপে তার সহযোগিদের জড়ানোর চেষ্টা করছে।

অবশ্য ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি